স্বাস্থ্য ডেস্কঃ
দেশে উদ্বেগজনকভাবে বাড়ছে হামের সংক্রমণ। হাসপাতালের শিশু ওয়ার্ডগুলোতে এখন প্রায়ই দেখা যাচ্ছে জ্বর, কাশি, শ্বাসকষ্ট এবং শরীরজুড়ে র্যাশ নিয়ে কোলে করে সন্তানকে নিয়ে ছুটছেন উদ্বিগ্ন মা-বাবা। আক্রান্তদের মধ্যে অনেক শিশুই নিউমোনিয়াসহ গুরুতর জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। কিছু সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চললে হামের বিস্তার অনেকটাই কমানো সম্ভব। হাম হলে শরীর খুব দুর্বল হয়ে যায়, জ্বর, র্যাশ, কাশি সব মিলিয়ে রোগীর পুষ্টিকর ও সহজপাচ্য খাবার খুবই গুরুত্বপূর্ণ। সঠিক খাবার রোগ দ্রুত সেরে উঠতে সাহায্য করে।
হাম হলে যেসব খাবার খাওয়াবেন-
১. তরল ও পানি জাতীয় খাবার
ডাবের পানি
লেবুর শরবত
স্যুপ (মুরগি/সবজি)
২. ভিটামিন এ সমৃদ্ধ খাবার
গাজর
মিষ্টি কুমড়া
পাকা পেঁপে
৩. ভিটামিন সি যুক্ত খাবার
কমলা
মাল্টা
আমলকি
৪. নরম ও সহজপাচ্য খাবার
খিচুড়ি
নরম ভাত ও ডাল
সুজি/ওটস
৫. প্রোটিনসমৃদ্ধ খাবার
ডিম
মাছ
মুরগির মাংস (হালকা রান্না)
৬. দুধ ও দুগ্ধজাত খাবার
দুধ
দই
যেসব খাবার এড়িয়ে চলবেন-
১. ভাজাপোড়া ও তেলযুক্ত খাবার
২. অতিরিক্ত মশলাযুক্ত খাবার
৩. ঠান্ডা পানীয় ও আইসক্রিম, ফাস্টফুড
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত