শেখ তাইজুল ইসলাম মোংলা প্রতিনিধিঃ
মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্তৃক পশুর নদীর ড্রেজিং করা বালু ফসলি জমিতে ফেলে কৃষিজমি, মৎস্য ঘের ও ঘরবাড়ি ধ্বংসের প্রতিবাদে ফুঁসে উঠেছে মোংলার চিলা ইউনিয়নের সাধারণ মানুষ আজ শনিবার সকালে চিলা ইউনিয়ন কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির ব্যানারে এই সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন যে কোনো প্রকার ক্ষতিপূরণ না দিয়েই তাদের পৈতৃক সম্পত্তিতে ড্রেজিংয়ের বালু ফেলা হচ্ছে এর ফলে ৩২৩ একর কৃষিজমি আবাদের অযোগ্য হয়ে পড়ছে এলাকার অসংখ্য মৎস্য ঘের বালু ভরাট হয়ে কৃষকদের আয়ের পথ বন্ধ হয়ে যাচ্ছে অনেক মানুষের বাস্তুভিটা ও বসতঘর ধ্বংসের মুখে পড়েছে।
এসময়ে বক্তারা অভিযোগ করে বলেন ড্রেজিংয়ের বালু ফেলার কারণে উপকূলীয় এই অঞ্চলের পরিবেশ এবং মানুষের জীবন-জীবিকা মারাত্মক হুমকির মুখে তারা দাবি করেন, কৃষকদের মতামত না নিয়ে এবং ন্যায্য ক্ষতিপূরণ প্রদান না করে এই আত্মঘাতী সিদ্ধান্ত বাস্তবায়ন করা যাবে না।
সংবাদ সম্মেলনে সংগ্রাম কমিটির নেতারা স্পষ্টভাবে জানান অবিলম্বে জমির মালিকদের ক্ষতিপূরণ না দেওয়া হলে কঠোর কর্মসূচির মাধ্যমে ক্ষতিপূরণ আদায় করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত