খুলন প্রতিনিধিঃ
সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা জোরদার করার লক্ষ্যে খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে এক গঠনমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে দৈনিক সবুজ বাংলাদেশ-এর খুলনা প্রতিনিধি ও মুভি বাংলা টেলিভিশনের সাংবাদিক মোঃ মাসুম বিল্লাহকে সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
খুলনা মফস্বল প্রেসক্লাবের নেতৃবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সংগঠনের সকল সদস্য অংশগ্রহণ করেন এবং নিজেদের পেশাগত অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মহিদুল ইসলাম শাহীন, সিনিয়র সহ-সভাপতি গাজী যুবায়ের আলম, মফিজুর রহমান টুকু ও মো: মনিরুজ্জামান। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বরুন কান্তি মন্ডল, গোলাম কিবরিয়া তুহিন, মো: শাহনেওয়াজ, মো: কামরুল ইসলাম, মিসেস মারুফা বেগম, মো: আসাদ গাজী, অমলেন্দু বিশ্বাস ও মীর ফারুক হোসেন।
সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নবী সভায় গুরুত্বপূর্ণ সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করেন। সহ-সাধারণ সম্পাদক হিসেবে মাসুম বিল্লাহ ছাড়াও উপস্থিত ছিলেন এস.এম. শামীম, তাজ উদ্দিন আহম্মেদ টুকু, মো: সাব্বির আহম্মদ, মনিরা বেগম মনি, মো: মনজুর আলম ও মো: রিপন হোসেন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মো: মাজহারুল আলম, সহ-কোষাধ্যক্ষ মো: মঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাজীব হুমায়ুন রাজু ও আলী ইমরাজ জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম টুকু, প্রচার সম্পাদক মো: জাহিদ হোসেন ও মো: আব্দুল আলীম, দপ্তর সম্পাদক মো: সেলিম রেজা ও মো: রোমেল, আইন বিষয়ক সম্পাদক ইমরান জামান কাজল ও সোহেল রানা তাজ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সম্পাদক মো: সোহেল রানা, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মো: বদরুজ্জামান ও সরদার সাঈদ হাসান বাবু, শিক্ষা বিষয়ক সম্পাদক তমরিশ বিশ্বাস, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এস.এম জাকারিয়া ইসলাম, তথ্য বিষয়ক সম্পাদক মোসলেহ উদ্দিন তুহিন এবং মহিলা বিষয়ক সম্পাদক ইরানী পারভীন। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অজিত কুমার রায়, পরিবেশ বিষয়ক সম্পাদক মো: আরিফুজ্জামান নয়ন, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল জলিল ও নিত্যানন্দ মহলদার এবং নির্বাহী সদস্যবৃন্দসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, "বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা অত্যন্ত চ্যালেঞ্জিং। সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে সমাজের সমস্যাগুলো তুলে ধরতে হবে এবং জনস্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে।" সভায় তরুণ সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি এবং সাংবাদিকতার নৈতিকতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
পরিশেষে, সংগঠনের ভবিষ্যৎ উন্নয়ন ও সদস্যদের কল্যাণে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত