স্পোর্টস ডেস্কঃ
আবারও বিতর্কের কেন্দ্রে নেইমার। রেমোর বিপক্ষে সান্তোসকে জয় এনে দেয়ার পর তার বিতর্কিত মন্তব্য যেমন আলোচনায় এসেছে, তেমনি অবাক করে দেয়ার মতো খবর দিয়েছেন দিয়েছেন কোচ কুকা। তিনি জানিয়েছেন, নেইমার তার বাঁ হাঁটুতে আবারও একটি অস্ত্রোপচার করিয়েছেন।
কোপা সুদামেরিকানায় কুয়েঞ্চার বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কুকা বলেন, জাতীয় দলের বিরতির সময় (যখন তাকে কোচ কার্লো আনচেলত্তি দলে ডাকেননি) নেইমার এই অস্ত্রোপচার করান, যাতে তার হাঁটুর অবস্থা উন্নত করা যায়।
তিনি বলেন, নেইমার ফিফা আন্তর্জাতিক বিরতির সময় হাঁটুর অপারেশন করিয়েছে। সে অনুশীলন করেনি। কয়েকদিন সে এই চিকিৎসার কারণে পুনর্বাসনে ছিল, এটা পুরোপুরি মেডিক্যাল বিষয়।
এটা প্রথমবার নয় যে নেইমার নিজ উদ্যোগে এমন চিকিৎসা নিয়েছেন। এর আগে, সান্তোসকে অবনমন থেকে বাঁচানোর পর গত ডিসেম্বরেও তিনি একই হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছিলেন। তখন প্লেটলেট-রিচ প্লাজমা (পিআরপি) থেরাপি নেওয়া হয়েছিল ক্ষতিগ্রস্ত টিস্যু শক্তিশালী করতে।
তবে চিকিৎসার পর দ্রুতই দলে ফিরে আসেন নেইমার এবং রেমোর বিপক্ষে জয়ের ম্যাচে শুরু থেকেই খেলেন। একটি অ্যাসিস্টও করেন তিনি। কিন্তু ম্যাচের পর কার্ড পাওয়ার ঘটনায় তার মন্তব্যই বেশি আলোড়ন তোলে। রেফারির সিদ্ধান্ত ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, রেফারি 'আজ মনে হয় পিরিয়ড নিয়ে ঘুম থেকে উঠেছেন; তার এমন মন্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত