মো.মাসুদ রান,খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে পাহাড়ি-বাঙালির প্রাণের উৎসব বৈসাবি (বৈসু-সাংগ্রাই-বিজু) উপলক্ষে বর্ণাঢ্য ও বর্ণিল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈসাবিকে স্বাগত জানিয়ে এবং বৈচিত্র্যময় সংস্কৃতি তুলে ধরতে প্রতি বছরই এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় ।
আজ মঙ্গলবার সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই র্যালিতে ত্রিপুরা, মারমা, চাকমাসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষ ঐতিহ্যবাহী পোশাকে অংশগ্রহণ করেন ।অংশগ্রহণকারীরা নিজস্ব সংস্কৃতির বাদ্যযন্ত্র, ঐতিহ্যবাহী পোশাক ও ডিসপ্লের মাধ্যমে বৈসাবি উৎসবের রং ছড়িয়ে দেন ।
পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ঐক্যের বন্ধন সুদৃঢ় করা এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া পার্বত্য জেলা পরিষদ এই কর্মসূচির আয়োজন করে, যেখানে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর টাউন হলে গিয়ে মিলিত হয় । এই উৎসবের মধ্য দিয়ে পুরাতন বছরের সব গ্লানি মুছে ফেলে নতুন বছরকে স্বাগত জানানো হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত