মো: মাসুম বিল্লাহ, খুলনাঃ
খুলনা মফস্বল প্রেসক্লাবের প্রচার সম্পাদক আব্দুল আলিম গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে তাকে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল আলিম হঠাৎ করে শারীরিক অসুস্থতা বোধ করলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে তার অসুস্থতার খবর শুনে মফস্বল প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও খুলনায় কর্মরত সাংবাদিকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ক্লাবের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে সাংবাদিক নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দ্রুত আরোগ্যের জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত