মো. জুয়েল হোসেন, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় মোবাইলে ইন্টারনেট ডাটা (এমবি) কেনার টাকা না পাওয়াকে কেন্দ্র করে অভিমানে এক স্কুলছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) উপজেলার আঙ্গারু আলিচক পাড়ায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত মোঃ আরাফাত হোসেন স্থানীয় নাইমুড়ী কিষান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র বলে জানা গেছে। পারিবারিক সূত্রে জানা যায়, মোবাইল ব্যবহারের জন্য এমবি কেনার টাকা না পেয়ে সে অভিমান করে এবং একপর্যায়ে এ চরম সিদ্ধান্ত নেয়। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা জানান, সামান্য বিষয়কে কেন্দ্র করে এমন করুণ পরিণতি অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক। এ বিষয়ে সচেতন মহল বলছে, কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য ও আবেগ নিয়ন্ত্রণে পরিবার ও সমাজের আরও যত্নবান হওয়া জরুরি। তাদের সঙ্গে খোলামেলা যোগাযোগ ও সহমর্মিতা এমন ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত