তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু খুলনায় ইজিবাইকের ধাক্কায় খুবি ছাত্রীর মর্মান্তিক মৃত্যু জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে প্রকল্পের অর্থ গিলে খাচ্ছে ‘জ্যেষ্ঠতা লঙ্ঘনকারী’ সিন্ডিকেট রেশমের উন্নয়নে কাজ করছে সরকার-বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর গণপূর্তের অজেয় সিন্ডিকেট প্রধান লতিফুল ইমামের পেছনে নামাজ পড়লে কি কোনো সুরা পড়তে হবে? শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত তিন এবং গুরুতর আহত এক বিরোধীদলীয় নেতার এপিএস হলেন মোহাম্মদ নজরুল ইসলাম সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী ট্রাক জব্দ-আটক ৪ সাগরের তল পাওয়া গেলেও অতীত সরকারের দুর্নীতির সীমানা বের করা যায় না রোগীকে জাল সনদ প্রদান, চিকিৎসক কারাগারে শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: ট্রাইব্যুনালে সাবেক ডিআইজি জলিল সাতক্ষীরা সাব-রেজিস্ট্রি অফিসে দালালচক্রের তাণ্ডব বিএনপির তিন নেতাকে সব দলীয় পদ থেকে বহিষ্কার ডিসিসির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মুগ্ধের পিতার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে পুলিশ কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা বাসাইলে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঔষধ প্রশাসন অধিদপ্তরে দুই পরিচালক (চঃ দাঃ) এর খুঁটির জোর কোথায়? সখীপুরে ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ সিরাজগঞ্জে জ্বালানি সংগ্রহে ‘ফুয়েল কার্ড’ বাধ্যতামূলক শিখরের ‘ভায়রা’ দুর্নীতিবাজ প্রকৌশলী আইয়ুব শাস্তির বদলে পেলেন পুরস্কার স্বামীর গলাকাটা দেহের পাশে সন্তানদের নিয়ে রাত কাটালেন স্ত্রী কীভাবে হাম ছড়ায় এবং লক্ষণ কী? ফায়ার সার্ভিসে বিতর্কিত পদায়ন ও স্বাধীনতা দিবসের প্যারেড কেলেংকারি হিজবুল্লাহর সঙ্গে ভয়াবহ সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২ অভিনেতা রাহুলের প্রয়াণে মুছে গেল সব তিক্ততা, যা বললেন অনন্যা গুহ সিরাজগঞ্জে মন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ ১০ বছরে পাচারের টাকায় ২৫টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব মোংলায় চিকিৎসকের ওপর হামলা ও ভাঙচুর মেসার্স এলেঙ্গা ফিলিং স্টেশনকে ২৫ হাজার টাকা জরিমানা জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস নিয়ে নতুন পরিকল্পনা মোংলায় ওয়াইল্ডটিমের উদ্যোগে বনজীবীদের মাঝে প্রশিক্ষণের আয়োজন ছয় মাসে সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল দীঘিনালায় তেলের তীব্র সংকট আর্জেন্টিনার শেষ হোম ম্যাচের সূচিতে পরিবর্তন সিরাজগঞ্জের সলঙ্গায় লাখ লাখ জাল নোটসহ আটক ২ সিরাজগঞ্জে মুফতি আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা আরও বাড়ল স্বর্ণের দাম সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দিয়েছে কোস্টগার্ড এইচএসসি ও সমমান পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ অবৈধ মজুতবিরোধী অভিযানে ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটার জ্বালানি দুপুরের মধ্যে ঢাকাসহ ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস কেশবপুরে ৪১ শিক্ষাপ্রতিষ্ঠান এখন ভারপ্রাপ্ত দিয়েই পরিচালনা আওয়ামী লীগ নেতা মান্নান ভূঁইয়ার নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী ইউনাইটেড গ্রুপের কর্মকর্তা আফজাল নাছের গ্রেপ্তার

গীতিকার রোস্তম মল্লিকের জীবনমুখি গান নিয়ে কিছু কথা

পাঠক সংখ্যা
638

মাসরুল হাসান কাজলঃ
আহা ব্যস্ত জীবন সুখের নাচন সময় বাধা সুচি,দু:খগুলো থাকনা দুরে যুদ্ধ করে বাঁচি….। গীতিকার রোস্তম মল্লিকের লেখা এই গানটি ক‘জনে শুনেছেন জানিনা। তবে আমি প্রায় শতবার এই গানটি শুনেছি। যতবার এই গানটি শুনেছি ততোবারই আমি বর্তমান সমাজের নানাবিধ অসংগতির চালচিত্র দেখতে পেয়েছি। আমার কাছে মনে হয়েছে গানের কথাগুলোর সাথে যেন চলমান অবক্ষয়মুখী সমাজ জীবনের অভুতপূর্ব একটা মিল রয়েছে। একই সাথে শাসন ব্যবস্থার ভুলত্রুটিগুলোর দিকেও স্পস্ট ইংগিত করা হয়েছে।
গীতিকার রোস্তম মল্লিককে আমি চিনি মাত্র এক বছর হয়। এই ৩৬৫ দিনে তার সাথে কমপক্ষে অর্ধশতবার আমার দেখা হয়েছে। তার সাথে কথা বলে মনে হয়েছে তিনি একজন স্বভাব গীতিকবি। ভাষাতত্ত্বে তার রয়েছে অগাধ দখল। বাংলা ভাষার ছন্দ রীতিকে তিনি আয়ত্ব করেছেন বহু আগেই। তার বেশ কয়েকখানা কাব্যগ্রন্থ পাঠ করার সৌভাগ্য আমার হয়েছে। সে সব গ্রন্থের কবিতা পড়ে আমি নিজেই আতকে উঠেছি। অধিকাংশ কবিতাকেই মনে হয়েছে একেকটা শব্দ বুলেট বা শব্দ বোমা।

তবে আজ আমি তার কবিতা নিয়ে আলোচনা করবো না। আজ আমি তার রচিত গানগুলো নিয়ে আরোচনা করতে চাই। আমার জানামতে আজ অব্দি তিনি ২ হাজারের অধিক গান লিখেছেন। এসব গানের মধ্যে সবধারার গানই রয়েছে। যেমন-আধুনিক ফোক গান, বাউল ধারার গান, জীবনধর্মী গান, রোমান্টিক গান,ইসলামী গান, আঞ্চলিক গান প্রভৃতি। এসব গানের মধ্যে যেমন সুরের আনন্দ কল্লোল রয়েছে তেমন আছে বিরহ বেদনা। কিছু গান শুনলে চোখে জল এসে যেতে বাধ্য।
গীতিকবি রোস্তম মল্লিক শব্দের চাষাবাদে জীবনের ছবি আঁকেন। তার একেকটি গান একেকটি গল্প বা উপন্যাসের মত। গানটি শুনলে মনে হয় আমরা যেন একটি জীবন ছবি দেখতে পাচ্ছি। সব থেকে বিস্মিয়ের ব্যাপার হলো তিনি যে কোন থিমের ওপর তাতক্ষণিকভাবে গান লিখে সুর করতে পারেন। যেমন পদ্মা সেতুর ওপর একটি গান তিনি মাত্র তিন ঘন্টায় রচনা করে দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। তার লেখা গানের বিষয়বস্তু এবং গভীর তত্ত্বের অনুধাবন একজন দার্শনিকের গবেষণাকেও অতিক্রম করতে পারে বলে মন্তব্য করেছেন প্রখ্যাত সুরকার ও শিল্পী মান্নান মোহাম্মদ।
সাম্প্রতিক সময়ে বঙ্গবাজারের আগুন ট্্রাজেডির ওপর এবং ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান একুশের ওপর ২ টি গান লিখে তোলপাড় সৃষ্টি করেছেন। এই গান দুটি যারাই শুনেছেন তরাই প্রশংসা করেছেন। এমন কি গান দুটি সরকারী আর্কাইভে সংরক্ষন করার প্রস্তাবও উঠেছে নানা মহল থেকে।
তার আরেকটি বাউলধারার গান “ মানুষ চিনলাম নারে আমি মানুষ চিনলাম না“ লালনধারা বা বাউলধারার শিল্পীদের কছে অতি প্রিয়তা পেয়েছে। গানটি এখন সারাদেশের বাউল শিল্পীদের কন্ঠে শোনা যাচ্ছে। তিনি এখন মুক্তিযুদ্ধের গান লেখায় মনোনিবেশ করেছেন। “যুদ্ধে গেল একটি ছেলে ফিরলো না আর ঘরে“ শিরোনামে তিনি যে গানটি লিখেছেন তার কথাগুলো শুনলে যে কারো চোখে জলের ধারা নামতে বাধ্য।
এমন বিষয়বস্তুভিত্তিক অসংখ্য গান তিনি অবিরাম লিখে চলেছেন। ফলে দেশ বিদেশের প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালকদের কাছে তিনি অগ্রগন্যের তালিকায় স্থান পেয়েছেন। তারা গীতিকার রোস্তম মল্লিককে কিংবদন্তী শিল্পী ,বাউল সম্্রাট শাহ আব্দুল করিমের রিপ্লেচমেন্ট হিসাবে বিবেচনা করছেন। এই প্রাপ্তি গীতিকার রোস্তম মল্লিকের জীবনের শ্রেষ্ঠ অর্জন বলে আমি মনে করি।
রোস্তম মল্লিকের গানগুলো শুনতে বাংলাদেশের সুনামধন্য মিউজিক কোম্পানী জি সিরিজ, প্রাইম মিউজিক,প্রাইম টিভি বিডি, ইউটিউব চ্যানেল ও বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেলগুলোতে লগইন করতে পারেন। আমাদের বাংলা গানের ভান্ডারকে আরো সমৃদ্ধ করতে আমি এই গীতিকবির কাছ থেকে আরো ভালো ভালো গান প্রত্যাশা করছি। তিনি দীর্ঘজীবি হোন এবং আপন সৃষ্টিকর্মের মধ্যে বেঁচে থাকুন হাজার বছর এটাই আমার প্রার্থনা।

মাসরুল হাসান কাজল
সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও গবেষক

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি পেলেন পিনাকী ভট্টাচার্য

স্টাফ রিপোর্টার॥ শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চক্রান্তে জড়িত থাকার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় আলোচিত অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য ও ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিককে অব্যাহতি দিয়েছেন ট্রাইব্যুনাল। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম মামলাটির অভিযোগপত্র আমলে গ্রহণ না করে এ আদেশ দেন। আজ সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত ৯ অক্টোবর এ মামলাটির অভিযোগপত্র আমলে গ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে বিচারক অভিযোগপত্র পর্যালোচনা শেষে অপরাধ আমলে গ্রহণ না করে পিনাকীসহ দুজনকে অব্যাহতি দেন। এর আগে ২০২২ সালের ১৫ অক্টোবর রাজধানীর রমনা থানায় পিনাকী ভট্টাচার্যসহ তিনজনের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের উপপরিদর্শক এম আব্দুল্লাহিল মারুফ বাদী

আরও পড়ুন
language Change