মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ
নাটোরে সড়ক পরিবহন শ্রমিকদের কল্যাণে মৃত্যুকালীন ভাতা বিতরণ করা হয়েছে। আজ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে নিহত শ্রমিকদের পরিবারকে নগদ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। শ্রমিকদের কল্যাণ তহবিল থেকে এই ভাতা প্রদান করা হচ্ছে, যাতে করে অসহায় পরিবারগুলো কিছুটা আর্থিক সহায়তা পায়।
আমাদের শ্রমিক ভাইরা দিনরাত পরিশ্রম করে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। তাদের অকাল মৃত্যুতে পরিবারগুলো চরম বিপাকে পড়ে। সেই জায়গা থেকে এই সহায়তা খুবই গুরুত্বপূর্ণ। ভাতা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মৃত শ্রমিকদের স্বজনরা। তারা জানান, এই সহায়তা তাদের কঠিন সময়ে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। আমার স্বামী মারা যাওয়ার পর সংসার চালানো খুব কষ্ট হয়ে গেছে। এই টাকাটা আমাদের অনেক কাজে লাগবে। ভবিষ্যতেও পরিবহন শ্রমিকদের কল্যাণে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত