স্পোর্টস ডেস্কঃ
আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ের বার্ষিক হাল নাগাদে সুখবর পেয়েছে বাংলাদেশ। র্যাংকিংয়ে একধাপ এগিয়েছে তারা। শ্রীলঙ্কাকে পেছনে ফেলে আট নম্বর অবস্থানে উঠে এসেছে টাইগাররা। সর্বশেষ র্যাংকিংয়ে ২০২৫ সালের মে মাস থেকে খেলা সব ম্যাচকে ১০০ শতাংশ এবং আগের দুই বছরের ম্যাচগুলোকে ৫০ শতাংশ গুরুত্ব দেয়া হয়েছে বার্ষিক হালনাগাদে। ২৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ২৬২। ২৫৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া।
আইসিসি র্যাংকিংয়ের সেরা সাতে কোনো পরিবর্তন আসেনি। ২৪৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে নিউজিল্যান্ড। ২৪৪ পয়েন্ট নিয়ে পাঁচে দক্ষিণ আফ্রিকা। ২৪০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে পাকিস্তান। ২৩৩ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ আছে সাত নম্বরে। শ্রীলঙ্কা ৬ পয়েন্ট হারিয়ে ৯ নম্বরে নেমে গেছে। আর বাংলাদেশ এক পয়েন্ট পাওয়ায় ২২৫ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে উঠে এসেছে। আফগানিস্তান ২২০ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার ঠিক এক পয়েন্ট পেছনে থেকে দশম স্থানে আছে। জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড যথাক্রমে একাদশ ও দ্বাদশ স্থানে অপরিবর্তিত রয়েছে। বড় লাফ দিয়েছে যুক্তরাষ্ট্র। ছয় পয়েন্ট বাড়ায় দুই ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠে এসেছে তারা। নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড যথাক্রমে ১৪তম ও ১৫তম স্থানে নেমে গেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত