মো. জুয়েল হোসেন সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে বিশ্বকবি Rabindranath Tagore-এর ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী আনন্দ উৎসবের বর্ণাঢ্য সমাপ্তি হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জেলা প্রশাসন, সিরাজগঞ্জ-এর আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবের শেষ দিনের সমাপনী অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।
রবিবার (১০ মে) রাতে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। এছাড়াও জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রবীন্দ্রপ্রেমীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতেই কবিগুরুর বিখ্যাত পঙ্ক্তি-অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইলো না শেষ উচ্চারণের মাধ্যমে বিশ্বকবির সৃষ্টির চিরন্তন আবেদন তুলে ধরা হয়। তিন দিনব্যাপী এ উৎসবে রবীন্দ্রসংগীত, নৃত্য, আবৃত্তি, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে কবিগুরুর সাহিত্য, দর্শন ও সংস্কৃতিচর্চাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়। সমাপনী দিনের মনোজ্ঞ পরিবেশনা ও দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। আয়োজকরা জানান, বাংলা সংস্কৃতি ও রবীন্দ্রচর্চাকে আরও বিস্তৃত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত