রুস্তম ফারাজী, কেশবপুর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুর উপজেলার ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও কৃতি ফুটবল খেলোয়াড় ক্রীড়াবিদ অ্যাডভোকেট কেসমত আলী (৬৮) গত বুধবার দুপুরে কেশবপুর পৌর শহরের বালিয়াডাঙ্গাস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর খবর শুনে ফুটবল খেলোয়াড়সহ সর্বস্তরের মানুষ তাকে শেষ বারের মত দেখার জন্য তার বাড়িতে ভীড় জমান ।
মৃত্যুকালে এই খেলোয়াড় ও বিশিষ্ট আইনজীবী রেখে যান স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন । মাগরিব নামাজবাদ কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
ক্রীড়া ব্যক্তিত্ব কেসমত আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলার বিএনপির সহসভাপতি কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জয় সাহা, সাবেক কাউন্সিলর আব্দুল হালিম, উপজেলা রেফারি সমিতির সভাপতি বজলুল করিম, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান, ফুটবল রেফারি শফিকুল ইসলাম ও শওকত হোসেন প্রমুখ। ব্যক্তি জীবনে অ্যাডভোকেট কেসমত আলী শুধু একজন সফল আইনজীবী ছিলেন না পাশাপাশি মানুষের মন কেড়ে নিয়ে ফুটবল খেলায় এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছিলেন। তারই ধারাবাহিকতায় কেশবপুরের মানুষের হৃদয় গভীরে প্রয়াত এই কেসমত আলী চিরদিন বেঁচে থাকবে স্মৃতি হয়ে ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত