তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সাড়ে চারশ নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ধনবাড়ীতে এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে (ইউএনও) সাথী সিলেট শিক্ষাবোর্ড ও উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে শ্রীমঙ্গলে এইচএসসি পরীক্ষায় বসলো ৮ শিক্ষার্থী বাকেরগঞ্জের দুর্গাপাশায় বিএনপিতে কলহ রক্তক্ষয়ি সংঘাতের আশঙ্কা চিকিৎসক সংকটকে হার মানিয়ে সেবার নজির গড়ছে রাঙামাটির স্বাস্থ্যসেবা সুন্দরবনে বন-বিভাগের অভিযান বিপুল পরিমাণ বিষ ও শুটকি তৈরির সরঞ্জাম উদ্ধার খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান, ৫২ রাউন্ড এফসিসি গোলাবারুদ উদ্ধার ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিল চীন নেইমারকে নিয়েই ছক কষছেন আনচেলত্তি ফটিকছড়ি উত্তর উপজেলা ও হালদা থানা অনুমোদন সারাদেশের ন্যায় দীঘিনালায়ও শুরু হলো এইচএসসি পরীক্ষা নবাবগঞ্জ থানা মহিলা দলের সভাপতি সহ ১০ জন মহিলা দলের নেত্রীর পদত্যাগ চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা গায়ে হলুদের আগের দিন কনের রহস্যজনক মৃত্যু মৌলভীবাজারে জমিজমা বিরোধের জেরে মতিনকে হত্যা, আপন ৩ ভাই-১ বোন ও ভাইয়ের স্ত্রীসহ গ্রেফতার ৫ নকশাবহির্ভূতভাবে নির্মিত ৭টি ভবন ও অনুমোদনহীন গুদাম সীলগালা আমি এখনো সংসদ সদস্য, ভুলে যাবেন না-রাঙামাটিতে ফিরে দীপেন দেওয়ান সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধ: সওজের মামলা,গ্রেফতার শ্রীমঙ্গলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে: প্লেকার্ড হাতে স্থানীয়দের বিক্ষাভ খাগড়াছড়ির জশোয়া দেওয়ান ৪৭তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক নীরিহ এক ব্যাক্তির জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ জাতীয় স্টার্টআপ প্রদর্শনীতে দেশের সেরা ১০ এ গলাচিপার এন জেড আলিম মাদ্রাসা লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালী মাসিক রেগুলার মিটিং ও পরিচিতি সভা সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত আনারসের পাশে জায়গা করে নিচ্ছে কাজুবাদাম মধুপুরে ফ্যানের সাথে ঝুলে যুবকের আত্মহত্যা পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর রাজধানীতে সেপটিক ট্যাংকে বিস্ফোরণে দগ্ধ ৩ আজ থেকে শুরু হলো এইচএসসি পরীক্ষা জুলাই যোদ্ধাদের আত্মত্যাগে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক যুগের কথা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত সাতক্ষীরায় পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসের চাপায় ছেলে নিহত, আহত শিক্ষক পিতা পাটকেলঘাটা বাজারে ইউএনওর অভিযান: ৩ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা সবুজায়নে বাঘাইহাট জোনের উদ্যোগ, পাহাড়ি-বাঙালি পরিবারের হাতে গাছের চারা হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন রেনু মিয়া রোগাক্রান্ত মৌলভীবাজার জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন নামাজে পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের রামগড় পাহাড়াঞ্চল গবেষণা কেন্দ্রে কফি চাষে সফলতা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন স্বপ্ন পুঁজি করে এগিয়ে চলা: সংগ্রাম পেরিয়ে স্বাবলম্বিতার দীঘিনালার নারী উদ্যোক্তা হালিমা খাতুন নোয়াখালীতে শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ মেট্রোরেলের ঢাবি স্টেশন ৩ ঘণ্টা বন্ধ থাকবে ইতিহাস বলছে নরওয়ের কাছে হেরে বিদায় নিবে ব্রাজিল

মন্দিরের দেয়াল ভাঙাকে কেন্দ্র করে সংঘর্ষ

মন্দিরের দেয়াল ভাঙাকে কেন্দ্র করে সংঘর্ষ
পাঠক সংখ্যা
638

আলাউদ্দিন কবির
রংপুর প্রতিনিধিঃ

রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের বৈরাগীপাড়া এলাকায় মন্দিরের সীমানা প্রাচীর ভাঙাকে কেন্দ্র করে সংঘর্ষ ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোতয়ালী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শ্রী হিরেন্দ্র ওরফে কৈলাশ। অভিযোগ সূত্রে জানা যায়, বৈরাগীপাড়া এলাকার একটি সনাতন ধর্মীয় উপাসনালয়ের সীমানা প্রাচীর ভেঙে ব্যক্তিগত প্রাইভেটকার চলাচলের রাস্তা তৈরির চেষ্টা নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজনের সঙ্গে বিরোধ চলছিল।

লিখিত অভিযোগে শ্রী মিন্টু মহন্ত, খোকন মহন্ত, সচিন মহন্ত ও দীপু মহন্তের নাম উল্লেখ করে অভিযোগকারী দাবি করেন গত ১৫ মে রাত আনুমানিক ৯টার দিকে মন্দির কমিটির সদস্য বাবু নীরেশ চন্দ্র মহন্ত, নিতাই চন্দ্র মহন্ত, সুধীর চন্দ্র রায়, রনজিৎ চন্দ্র রায়, প্রভাষ চন্দ্র রায়সহ স্থানীয়রা মন্দিরের দেয়াল ভাঙার বিষয়ে অভিযুক্তদের সঙ্গে কথা বলতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় অভিযুক্তরা চেয়ার ভাঙচুর করে এবং কৈলাশকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরার চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, পরদিন ১৬ মে সকাল আনুমানিক ৯টার দিকে হিরেন্দ্র ওরফে কৈলাশ অটো ইজিবাইক নিয়ে বের হওয়ার সময় হরিদেবপুর ফুটবল মাঠ সংলগ্ন শহিদুলের চায়ের দোকানের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা অভিযুক্তরা তার পথরোধ করে। পরে দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালানো হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও জখম হয়।

হামলার সময় তার শার্টের পকেটে থাকা ৫৫ হাজার ৫৫০ টাকা জোরপূর্বক নিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা সহ আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে চলে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে পরিবারের সদস্যরা কৈলাশকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার রংপুর মেডিকেল কলেজ হাসপাতে নিয়ে যায়। এবং তিনি এখনো চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে কোতয়ালী সদর থানায় অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের বলেন, লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বরুড়ার হুরুয়ায় আদালতের রায় উপেক্ষা করে জমি দখলের চেষ্টার অভিযোগ

বরুড়ার হুরুয়ায় আদালতের রায় উপেক্ষা করে জমি দখলের চেষ্টার অভিযোগ

মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ বরুড়া, বরুড়া পৌরসভার হুরুয়া এলাকায় আদালতের রায় উপেক্ষা করে জমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারী হুরুয়া এলাকার মোঃ আবুল হোসেন (ভুতু) তার অভিযোগে বলেন, হুরুয়া মৌজার আর এস ৪৩ নং খতিয়ান ভুক্ত সাবেক ৩৫নং দাগে অভিযোগকারীর নানী কট বানু এবং খালাম্মা আনোয়ারা বেগম, আম্বিয়া বেগম, জমি বিক্রয় করার পর ১৮.৫০ শতক জমি অভিযোগ কারীর মা রেনু বিবি পৈতৃক ওয়ারিশ সূত্রে মালিক হইয়া দখলে বিদ্যমান আছে। কিন্তু অভিযোগ কারী কাজের সুবাদে বাড়িতে না থাকিলে অভিযোক্ত মোঃ নাজির পিতা- মৃত হায়দার আলী, মোঃ সোবহান – পিতা – অজ্ঞাত, মোঃ শাকিল – পিতা শিব্বির, রানু বেগম – স্বামী মোঃ শিব্বির, মোর্শেদা বেগম – পিতা- নজির আহমদ, সুমি আক্তার – পিতা আবদুর রহমান, গং রা বিভিন্ন ভাবে

আরও পড়ুন
language Change