তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সাড়ে চারশ নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ধনবাড়ীতে এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে (ইউএনও) সাথী সিলেট শিক্ষাবোর্ড ও উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে শ্রীমঙ্গলে এইচএসসি পরীক্ষায় বসলো ৮ শিক্ষার্থী বাকেরগঞ্জের দুর্গাপাশায় বিএনপিতে কলহ রক্তক্ষয়ি সংঘাতের আশঙ্কা চিকিৎসক সংকটকে হার মানিয়ে সেবার নজির গড়ছে রাঙামাটির স্বাস্থ্যসেবা সুন্দরবনে বন-বিভাগের অভিযান বিপুল পরিমাণ বিষ ও শুটকি তৈরির সরঞ্জাম উদ্ধার খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান, ৫২ রাউন্ড এফসিসি গোলাবারুদ উদ্ধার ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিল চীন নেইমারকে নিয়েই ছক কষছেন আনচেলত্তি ফটিকছড়ি উত্তর উপজেলা ও হালদা থানা অনুমোদন সারাদেশের ন্যায় দীঘিনালায়ও শুরু হলো এইচএসসি পরীক্ষা নবাবগঞ্জ থানা মহিলা দলের সভাপতি সহ ১০ জন মহিলা দলের নেত্রীর পদত্যাগ চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা গায়ে হলুদের আগের দিন কনের রহস্যজনক মৃত্যু মৌলভীবাজারে জমিজমা বিরোধের জেরে মতিনকে হত্যা, আপন ৩ ভাই-১ বোন ও ভাইয়ের স্ত্রীসহ গ্রেফতার ৫ নকশাবহির্ভূতভাবে নির্মিত ৭টি ভবন ও অনুমোদনহীন গুদাম সীলগালা আমি এখনো সংসদ সদস্য, ভুলে যাবেন না-রাঙামাটিতে ফিরে দীপেন দেওয়ান সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধ: সওজের মামলা,গ্রেফতার শ্রীমঙ্গলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে: প্লেকার্ড হাতে স্থানীয়দের বিক্ষাভ খাগড়াছড়ির জশোয়া দেওয়ান ৪৭তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক নীরিহ এক ব্যাক্তির জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ জাতীয় স্টার্টআপ প্রদর্শনীতে দেশের সেরা ১০ এ গলাচিপার এন জেড আলিম মাদ্রাসা লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালী মাসিক রেগুলার মিটিং ও পরিচিতি সভা সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত আনারসের পাশে জায়গা করে নিচ্ছে কাজুবাদাম মধুপুরে ফ্যানের সাথে ঝুলে যুবকের আত্মহত্যা পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর রাজধানীতে সেপটিক ট্যাংকে বিস্ফোরণে দগ্ধ ৩ আজ থেকে শুরু হলো এইচএসসি পরীক্ষা জুলাই যোদ্ধাদের আত্মত্যাগে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক যুগের কথা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত সাতক্ষীরায় পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসের চাপায় ছেলে নিহত, আহত শিক্ষক পিতা পাটকেলঘাটা বাজারে ইউএনওর অভিযান: ৩ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা সবুজায়নে বাঘাইহাট জোনের উদ্যোগ, পাহাড়ি-বাঙালি পরিবারের হাতে গাছের চারা হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন রেনু মিয়া রোগাক্রান্ত মৌলভীবাজার জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন নামাজে পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের রামগড় পাহাড়াঞ্চল গবেষণা কেন্দ্রে কফি চাষে সফলতা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন স্বপ্ন পুঁজি করে এগিয়ে চলা: সংগ্রাম পেরিয়ে স্বাবলম্বিতার দীঘিনালার নারী উদ্যোক্তা হালিমা খাতুন নোয়াখালীতে শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ মেট্রোরেলের ঢাবি স্টেশন ৩ ঘণ্টা বন্ধ থাকবে ইতিহাস বলছে নরওয়ের কাছে হেরে বিদায় নিবে ব্রাজিল

ময়মনসিংহে সরকারি কর্মচারীদের ‘বেগম পাড়া’

ময়মনসিংহে সরকারি কর্মচারীদের ‘বেগম পাড়া’
পাঠক সংখ্যা
638


স্টাফ রিপোর্টার॥

সরকারি চাকরির বেতন-ভাতার হিসাব কষলে যা হওয়ার কথা, বাস্তবে যেন তার উল্টো চিত্র দেখা যাচ্ছে ময়মনসিংহে। বিভাগীয় শহরের বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে একের পর এক আলিশান বহুতল ভবন, বিলাসবহুল ফ্ল্যাট ও অভিজাত অ্যাপার্টমেন্ট। আর এসব ভবনের মালিকদের বড় একটি অংশই সরকারি বিভিন্ন দপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী। পুলিশ কর্মকর্তা, কেরানি, ক্যাশিয়ার, উচ্চমান সহকারী, সার্ভেয়ার, ভূমি কর্মকর্তা, হাসপাতালের কর্মচারী, এমনকি এমএলএসএস ও পিয়ন পদে চাকরি করা ব্যক্তিদের বিরুদ্ধেও উঠেছে শত কোটি টাকার অবৈধ সম্পদ গড়ার অভিযোগ।

অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব, দুর্নীতি, কমিশন বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, প্রকল্পের অর্থ লুটপাট ও সরকারি সম্পদ আত্মসাতের মাধ্যমে কয়েক বছরে বিপুল সম্পদের মালিক হয়েছেন অন্তত ৬৭ জন কর্মকর্তা-কর্মচারী। তাদের অনেকেই নিজেদের স্ত্রী বা স্বজনদের নামে গড়ে তুলেছেন বাড়ি, ফ্ল্যাট, জমিজমা ও বিদেশে সম্পদ।

নগরজুড়ে ‘বেগম পাড়া’র বিস্তার:

ময়মনসিংহ নগরীর গোলকিবাড়ি, আকুয়া, আমলাপাড়া, মড়লপাড়া, মাসকান্দাসহ বিভিন্ন এলাকায় ইতোমধ্যে নির্মিত হয়েছে অন্তত ৪৯টি আলিশান বহুতল ভবন। আরও শতাধিক ভবনের নির্মাণকাজ চলমান। স্থানীয়দের ভাষায়, এসব এলাকা এখন “ময়মনসিংহের বেগম পাড়া” নামে পরিচিত।

অনুসন্ধানে জানা যায়, অধিকাংশ ভবনের মালিকানা রয়েছে সংশ্লিষ্ট কর্মচারীদের স্ত্রীদের নামে। কেউ কেউ যৌথ মালিকানায় ৮ থেকে ১৬ তলা পর্যন্ত ভবন নির্মাণ করেছেন। একইসঙ্গে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় প্রায় সাড়ে পাঁচশ’ একর জমি ক্রয়ের তথ্যও মিলেছে।

সংবাদ প্রকাশের পর জনস্বার্থে দুদক চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দেন আবুল খায়ের নামের এক ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান শুরু করে।

দুদকের একটি সূত্র জানায়, প্রাথমিক অনুসন্ধানে অন্তত ৬৭ জন কর্মকর্তা-কর্মচারীর বিপুল সম্পদের তথ্য মিলেছে। তাদের মধ্যে অনেকের ব্যাংক হিসাবে শত কোটি টাকার লেনদেনের প্রমাণও পাওয়া গেছে। দুদকের এক কর্মকর্তা বলেন, “ক্যাশিয়ার এনামুল হকের সম্পদের অনুসন্ধান করতে গিয়েই আরও অনেকের সম্পদের তথ্য সামনে আসে।”

‘স্বপ্ন টাওয়ার’সহ বহুতল ভবন নিয়ে চাঞ্চল্য :

সবচেয়ে আলোচিত ভবনগুলোর মধ্যে রয়েছে নগরীর গোলকিবাড়ি এলাকার ১১ তলা “স্বপ্ন টাওয়ার”। এছাড়া আকুয়া হাজীবাড়ি মোড়ে “ইঞ্জিনিয়ারিং টাওয়ার”, “ইব্রাহিম টাওয়ার” ও “ইউলিটি টাওয়ার” নামের আরও কয়েকটি বহুতল ভবন স্থানীয়দের দৃষ্টি কেড়েছে।

অভিযোগ রয়েছে, এসব ভবনের পেছনে রয়েছে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অবৈধ অর্থ। অনুসন্ধানে জানা যায়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ক্যাশিয়ার মোঃ এনামুল হক ও তার ঘনিষ্ঠ ১৮ জন কর্মকর্তা-কর্মচারী যৌথভাবে প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে ১১ তলা ভবন নির্মাণ করেছেন।

এনামুল হক দাবি করেন, “আমরা ১৮ জন মিলে ২০১১ সালে জমি কিনে ধীরে ধীরে ভবন নির্মাণ করেছি।

যাদের বিরুদ্ধে উঠেছে সম্পদের অভিযোগ অনুসন্ধানে যাদের নাম উঠে এসেছে তাদের মধ্যে রয়েছেন—

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ক্যাশিয়ার মোঃ এনামুল হক,ভূমি কর্মকর্তা আব্দুল গনি, যুব উন্নয়ন কর্মকর্তা শাহীন আলম,পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম ও সাবেক যুব উন্নয়ন কর্মকর্তা নূর মোহাম্মদ গোলাম মোস্তফা।

এছাড়া সড়ক ও জনপথ বিভাগের কয়েকজন কর্মকর্তা, সাব-রেজিস্ট্রি অফিসের কর্মচারী, মেডিকেল কলেজ হাসপাতালের উচ্চমান সহকারী, সমাজসেবা অধিদপ্তরের কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধেও অবৈধ সম্পদের অভিযোগ রয়েছে।

বিদেশে বাড়ি, সন্তানদের ইউরোপ-আমেরিকায় পড়াশোনা:

অনুসন্ধানে আরও জানা গেছে, কয়েকজন কর্মকর্তা ভারতে, কানাডা ও দুবাইয়ে বাড়ি নির্মাণ করেছেন। অভিযোগ রয়েছে, ভূমি কর্মকর্তা তাপস চন্দ্র রায় ভারতে তিনটি বাড়ি করেছেন। কয়েকজনের সন্তান ইউরোপ-আমেরিকায় পড়াশোনা করছেন এবং পরিবার নিয়ে কানাডায় “সেকেন্ড হোম” গড়েছেন বলেও তথ্য মিলেছে।

সাদেকুল ইসলামের সম্পদ দেখে বিস্মিত অনুসন্ধান টিম:

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী সাদেকুল ইসলামসহ ১৬ জনের সম্পদের তথ্য অনুসন্ধান টিমকে সবচেয়ে বেশি বিস্মিত করেছে। অভিযোগ রয়েছে, তারা ১৬ জন নগরীর আমলাপাড়া ও গোলকিবাড়িতে প্রায় ৩২ কোটি টাকা ব্যয়ে দুটি ১১ তলা ভবন নির্মাণ করেছেন। এছাড়া ৪৫ শতাংশ জমি ও রাজধানীর উত্তরা এলাকায় ৯ তলা বাড়ির মালিকানা রয়েছে তার পরিবারের নামে। তার প্রথম স্ত্রী সোনিয়া আক্তার অভিযোগ করে বলেন, “আমার স্বামী দুর্নীতির টাকায় এসব সম্পদ করেছেন। প্রতিবাদ করায় দ্বিতীয় বিয়ে করেছেন।”

দুদক সূত্রে জানা যায়, ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সাবেক জেলার ও বর্তমান চলতি দায়িত্বে জেল সুপার আব্দুল্লাহ ইবনে তোফাজ্জল হোসেন খানের বিরুদ্ধেও একাধিক বাড়ি ও জমির তথ্য পাওয়া গেছে। নগরীর জামতলা মোড়ে তিনি ৭ তলা ভবন নির্মাণ করছেন বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে, শিক্ষা খাতেও দুর্নীতির অভিযোগ উঠেছে। বওলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাতেন খান, মুসলিম হাইস্কুলের প্রধান শিক্ষক জালাল উদ্দীন, জেলা স্কুলের সহকারী শিক্ষক মকবুল হোসেন ও বিদ্যাময়ী সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল আলমের বিরুদ্ধেও যৌথভাবে শত কোটি টাকার সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। অনুসন্ধানে উঠে এসেছে, অভিযুক্তদের অনেকেই বিগত সরকারের প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সুপারিশে বছরের পর বছর একই কর্মস্থলে বহাল ছিলেন। অভিযোগ থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং তদন্তের নামে ফাইল বছরের পর বছর ঝুলে ছিল।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শীতে কাবু ভারত, ফ্লাইট বাতিল

স্টাফ রিপোর্টারঃ পর পর দুই দিন কুয়াশার দাপটে বিপর্যস্ত দিল্লিসহ গোটা উত্তর ভারত। বিমান পরিষেবাতেও ব্যাপক প্রভাব পড়ছে। কুয়াশার কারণে কোনও কোনও বিমানবন্দরে দৃশ্যমানতা শূন্যে নেমে যাওয়ায় বিমান ওঠানামায় দেরি হচ্ছে। আবার পরিস্থিতি এমন পর্যায়েও পৌঁছেছে যে, বেশ কিছু বিমানের পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। দিল্লি বিমানবন্দরে শনিবারও পরিষেবা ব্যাহত হয়েছে। বিমানবন্দর সূত্রে খবর, শনিবার সকালে কুয়াশার কারণে ৩৮টি ফ্লাইট বাতিল করতে হয়েছে। ১৭০টি প্লেনের ওঠানামায় দেরি হয়েছে। শুধু তা-ই নয়, ১৫টি বিমানের পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। শুক্রবারেও কুয়াশার কারণে দিল্লি বিমানবন্দরে দুইশোটিরও বেশি বিমান ওঠানামায় দেরি হয়েছিল। ফলে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে যাত্রীদের। যদিও দিল্লি বিমানবন্দর এবং সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলির তরফে যাত্রীদের বার বার সতর্ক করা হচ্ছে। শুধু দিল্লিই নয়, শ্রীনগর, চণ্ডীগড়, আগরা, লখনউ, অমৃতসর, হিন্দন এবং গোয়ালিয়র বিমানবন্দরেও দৃশ্যমানতা

আরও পড়ুন
language Change