রুস্তম ফারাজী, কেশবপুর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুর উপজেলার পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন কর্তৃক এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গত শনিবার দুপুরে এই অভিযান পরিচালনা করার সময় ফুটপাত দখলমুক্ত করে ব্যবসা পরিচালনা না করার অপরাধে কেশবপুর পৌর শহরের ৬ জন ব্যবসায়ীকে সাড়ে ছয় হাজার টাকা এবং বাকি একজন সয়াবিন তেলের অতিরিক্ত মূল্যে বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এই অভিযান পরিচালনা করে এক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব কাজী মোঃ মেশকাতুল ইসলাম এবং এই অভিযানের সময় কেশবপুর থানা পুলিশের সদস্য উপস্থিত ছিলেন ।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জানা গেছে, গত শনিবার দুপুরে কেশবপুর পৌর শহরের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করার অপরাধে ভাই ভাই পাটি ঘরের মালিক ফয়সাল কে ১'হাজার টাকা , চয়েস কসমেটিক এর মালিক ইমামুল কে ১'হাজার টাকা, ভিম স্টোর এর মালিক কানাই কে ৫'শত টাকা, অরুণ পাল কে ১'হাজার টাকা, রাজু গার্মেন্টেস এর মালিক রাজু আহমেদ কে ১'হাজার টাকা, বনিক বাসনালয়ের মালিক কে স্থানীয় সরকার ও পৌরসভা আইনে ২' হাজার টাকা জরিমানা এবং সয়াবিন তেলের মূল্যের থেকে বেশি দামে বিক্রি করার অপরাধে মুদি ব্যবসায়ী তপন কুমার কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১'হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান জনস্বার্থে সর্বদা অব্যাহত থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত