তারিখ লোড হচ্ছে...

বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি

নতুন ভিসিকে ক্যাম্পাসে ঢুকতে বাধা, চলছে ব্লকেড কর্মসূচি

নতুন ভিসিকে ক্যাম্পাসে ঢুকতে বাধা, চলছে ব্লকেড কর্মসূচি
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

নবনিযুক্ত উপাচার্যকে প্রত্যাখ্যান করে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন আরও তীব্র আকার ধারণ করেছে। সোমবার (১৮ মে) সকাল থেকে পূর্বঘোষিত ডুয়েট ব্লকেড কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় সব ধরনের প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।

সকাল থেকেই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নেন। কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলেও আন্দোলনকারীরা তাদের ভেতরে ঢুকতে দেননি। একই সঙ্গে প্রশাসনিক ভবনেও তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সরকার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। এরপর থেকেই শিক্ষার্থীদের একটি অংশ এই নিয়োগের বিরোধিতা করে আন্দোলনে নামে। আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয়। তাই এখানকার শিক্ষা ব্যবস্থা, প্রশাসনিক বাস্তবতা ও অ্যাকাডেমিক কাঠামো সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা বেশি। সে কারণে ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দিতে হবে।

নতুন ভিসির নিয়োগের প্রতিবাদে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় ঢাকা-শিমুলতলী সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। শুক্রবারও আন্দোলন অব্যাহত থাকে। পরে নতুন উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। এর ধারাবাহিকতায় রোববার নতুন ভিসিকে লাল কার্ড কর্মসূচি পালন করা হয়। এ সময় আন্দোলনের পক্ষে ও বিপক্ষে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২০ জন আহত হন। এদিকে নতুন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল রোববার সন্ধ্যায় দায়িত্ব গ্রহণ করলেও আন্দোলনের মুখে তিনি ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি। পরে রাতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে অনলাইনে মতবিনিময় সভা করেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ডুয়েটে চলমান আন্দোলনে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংশ্লিষ্টতা নিয়ে আলোচনা থাকলেও ক্যাম্পাসভিত্তিক কোনো আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট নয়। তবে এ নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটি থেকে পৃথক বিবৃতি দেওয়া হয়েছে। রোববার রাতে ডুয়েটিয়ানদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, ক্যাম্পাসে কোনো ধরনের দলীয় রাজনীতি করতে দেওয়া হবে না। গাজীপুর সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, পরিস্থিতি পর্যবেক্ষণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল সাড়ে ৯টা পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে। নতুন ভিসি এখনো ক্যাম্পাসে আসেননি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নাটোরে চুলার আগুন থেকে পুড়লো ২০টি বাড়ি

অনলাইন ডেস্কঃ নাটোরের নলডাঙ্গার রান্নাঘরের চুলা থেকে লাগা আগুনে ২০টি টিনসেড বাড়ি পুড়ে গেছে। রোববার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার বাঁশিলা উত্তরপাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নাটোর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক একেএম মুরশেদ জানান, বাঁশিলা উত্তরপাড়া গ্রামের খলিল হোসেনের বাড়ির রান্না ঘরের চুলার আগুন থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহুর্তেই সেই আগুন আশপাশের টিনসেড বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী প্রথমে নিজেরাই আগুন নোভানোর চেষ্টা করে। কিন্তু আগুনের ভয়াবহতা বাড়ায় তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই তবে ২০টি টিনশেড বাড়িসহ সকল মালামাল পুড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা তদারকিসহ ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানান।

আরও পড়ুন
language Change