মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতুটি স্থায়ীভাবে টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ ও ‘সড়ক ভবন ঘেরাও’ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি-র ব্যানারে এই আন্দোলনের ডাক দেওয়া হয়।দীর্ঘদিন ধরে এই সেতুতে টোল আদায় নিয়ে স্থানীয় ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও সাধারণ জনগণের মধ্যে তীব্র অসন্তোষ ও দুর্ভোগ বিরাজ করায় এই দাবি জানানো হচ্ছে। কর্মসূচিতে উপস্থিত প্রধান নেতৃবৃন্দ
মোঃ তরিকুল আলম মোল্লা (আহবায়ক, চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি) মোঃ সাইদুর রহমান (সভাপতি, জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন) এ্যাড. নুরে আলম সিদ্দিকী আসাদ (ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট, চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট) মোঃ আসগার আলী (সভাপতি, সিএনজি সমিতি) মোঃ ইকবাল আহমেদ (সাধারণ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ ইলেকট্রনিকস এসোসিয়েশন) ও হাদিদুল মোবিন হাদি প্রমুখ
আন্দোলনকারীরা মহানন্দা সেতুর পাশের সড়ক ভবনের সামনে সমবেত হয়ে টোল আদায় বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান ও প্রতিবাদী বক্তব্য দেন। চাঁপাইনবাবগঞ্জের মানুষের স্বার্থে মহানন্দা সেতুর টোল ব্যবস্থা অবিলম্বে বাতিলের জোর দাবি জানান নেতৃবৃন্দ। কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত