মোঃমাসুদ রানা,
খাগড়াছড়ি জেলা প্রতিনিধঃ
খাগড়াছড়ির ভাইবোনছড়ায় ম্রাচানাই কার্বারী পাড়ায় প্রথমবারের মতো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বলী খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে ম্রাচানাই পাড়া ফসলি মাঠে এ বলী খেলা হয়। এ খেলায় জেলার খ্যাটিমান বলি ১০ জন অংশ গ্রহণ করেছে এবং শক্তি, কৌশল ও দক্ষতার সমন্বয়ে প্রতিটি লড়াই চারপাশে উপস্থিত থাকা দর্শকদের মাঝে তুমুল উত্তেজনা সৃষ্টি করে। বলী খেলায় বেতছড়ির আরেশি মারমা চ্যাম্পিয়ন হয় ।
ভাইবোনছড়ার ম্রাচানাই কার্বারী পাড়ায় সাংগ্রাই অনুষ্ঠান পরিচালনা কমিটি আয়োজনে বলী খেলা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মারমা উন্নয়ন সংসদ ভাইবোন ছড়ার শাখার সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ক্যচিং মারমা। এসময় মারমা উন্নয়ন সংসদ ভাইবোন ছড়ার শাখার সভাপতি সাবেক সভাপতি আরে মং মারমা'র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ভাইবোন ছড়া ইউনিয়নে ২ নং ওয়ার্ড মেম্বার উসাজেইং মারমা, বিএনপির ২ নং ওয়ার্ডের সভাপতি চঅং মারমা, আর্মির অবসর প্রাপ্ত সুইসা মারমা, ধর্মদ্বয় বৌদ্ধ বিহারের সভাপতি মংনু মারমা, মারমা উন্নয়ন সংসদ ভাইবোন ছড়ার শাখার সাধারণ সম্পাদক রাপ্রু মারমা, আম্যে মারমা, আথুই মারমা, সার্বিক সহযোগিতা করেছেন মেমং মারমা।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত