আবদুল মোতালেব
চাটখিল প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন চাটখিল উপজেলা বিএনপির সদস্য সচিব ফরিদ আহমেদ (জি এস ফরিদ)। সোমবার সকালে সংঘটিত এ দুর্ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হন বলে জানা গেছে।
দুর্ঘটনায় তার বুকের ৭টি হাড় ভেঙে গেছে। এছাড়া ডান হাতের কব্জি ভেঙে যায় এবং বাম হাত বাহু থেকে বিচ্ছিন্ন হওয়ার মতো গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। দুর্ঘটনার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত স্থানীয়রা উদ্ধার করে তাকে মাইজদী প্রাইম হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ স্থানান্তরের পরামর্শ দেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।
এদিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশীদ মামুন শুরু থেকেই ফরিদ আহমেদ (জি এস ফরিদ) ভাইয়ের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় সহযোগিতা করছেন বলে জানা গেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে চাটখিলসহ আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে উদ্বেগের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার দ্রুত সুস্থতা কামনা করে অনেকে দোয়া ও শুভকামনা জানিয়েছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত