তারিখ লোড হচ্ছে...

বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি

ব্রাজিল দল থেকে বাদ পড়লেন যেসব তারকা ফুটবলার

ব্রাজিল দল থেকে বাদ পড়লেন যেসব তারকা ফুটবলার
পাঠক সংখ্যা
638

স্পোর্টস ডেস্কঃ

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা মানেই কারও জন্য স্বপ্নপূরণ, আবার কারও জন্য হতাশার গল্প। এবারও তার ব্যতিক্রম হয়নি। ইনজুরির কারণে আগেই ছিটকে গেছেন রদ্রিগো গোয়েস, এডার মিলিতাও এবং তরুণ প্রতিভা এস্তেভাও উইলিয়ান। তবে চোটের বাইরেও বেশ কয়েকজন পরিচিত তারকা জায়গা পাননি কোচ কার্লো আনচেলত্তির ঘোষিত ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে।

সোমবার (১৮মে) দিবাগত রাতে রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমরোতে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেন ব্রাজিল কোচ আনচেলত্তি। আর সেই তালিকায় সবচেয়ে বড় চমক হয়ে এসেছে জোয়াও পেদ্রোর বাদ পড়া। চেলসির এই ফরোয়ার্ড চলতি মৌসুমে ১৫ গোল ও ৫ অ্যাসিস্ট করে ক্লাবের সর্বোচ্চ গোলদাতা হলেও বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার। গত মার্চের ফিফা উইন্ডোতে ব্রাজিল দলে থাকা আরও কয়েকজন ফুটবলারও এবার বাদ পড়েছেন। তাদের মধ্যে রয়েছেন গোলরক্ষক গোলরক্ষক হুগো সুজা ও বেন্তো ম্যাথিউস (আল-নাসর), ফুলব্যাক কাইকি (ক্রুজেইরো), মিডফিল্ডার আন্দ্রে সান্তোস (চেলসি) ও গ্যাব্রিয়েল সারা (গালাতাসারেই), এবং ফরোয়ার্ড জোয়াও পেদ্রো (চেলসি)। 

এ ছাড়া জায়গা মেলেনি রিচার্লিসন ও আন্দ্রে পেরেইরার। সে সময় অবশ্য নিয়মিত গোলরক্ষক অ্যালিসন ও ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রো’র ইনজুরির কারণে হুগো সুজা ও কাইকিকে দলে নেওয়া হয়েছিল। অন্যদিকে অভিজ্ঞদের সঙ্গে আক্রমণভাগে ফিরেছেন নেইমার। তার সঙ্গে থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও রাফিনিয়া। চমক দেখিয়ে দলে জায়গা পেয়েছেন বোর্নমাউথের রায়ান এবং ব্রেন্টফোর্ডের ইগর থিয়াগো। এ ছাড়া আগের ম্যাচগুলোতে ভালো পারফরম্যান্স করা লুইজ হেনরিক এবং ম্যাথিউস কুনহাও বিশ্বকাপ স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন। বাদ পড়া খেলোয়াড়দের নিয়ে দুঃখ প্রকাশ করেছেন আনচেলত্তি। ব্রাজিল কোচ বলেন, এই ২৬ জনকে বেছে নেওয়া খুব কঠিন ছিল। কারণ ব্রাজিলে প্রতিযোগিতা অনেক বেশি। আমাদের সঙ্গে এক বছর থাকা কিছু খেলোয়াড় এখন হতাশ, সেটা আমি বুঝি। তাদের প্রতি দুঃখপ্রকাশ করছি এবং সবাইকে ধন্যবাদ জানাই।

ফিফার নিয়ম অনুযায়ী, উদ্বোধনী ম্যাচের আগের দিন পর্যন্ত ইনজুরির কারণে স্কোয়াডে পরিবর্তন আনা যাবে। তবে বদলি খেলোয়াড়কে অবশ্যই প্রাথমিক ৫৫ সদস্যের তালিকায় থাকতে হবে। আগামী ২৭ মে থেকে বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প শুরু করবে ব্রাজিল। ৩১ মে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে পানামার বিপক্ষে বিদায়ী প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। এরপর যুক্তরাষ্ট্রে গিয়ে ৬ জুন মিশরের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে ব্রাজিল তাদের অভিযান শুরু করবে ১৩ জুন, প্রথম ম্যাচে প্রতিপক্ষ মরক্কো। একই গ্রুপে রয়েছে হাইতি ও স্কটল্যান্ড।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

শেখ তাইজুল ইসলাম মোংলা প্রতিনিধিঃ বাগেরহাটের মোংলার জয়মনিতে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (২৪ জুন) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস মোংলার ব্যবস্থাপনায় জয়মনি উচ্চ বিদ্যালয়ে এই মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। ক্যাম্পেইনে এলাকার ২২১ জন অসহায়, গরীব, দুঃস্থ মানুষ ও শিশুকে বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা জানান, বাংলাদেশ কোস্ট গার্ড তার সূচনালগ্ন থেকেই উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে এরই ধারাবাহিকতায় উপকূলের দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের

আরও পড়ুন
language Change