নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় শহরের বাজার স্টেশন চত্বরে এ র্যালির আয়োজন করা হয়। টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাফির সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালির উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মো. ফেরদৌস রবিন, জিটিভির জেলা প্রতিনিধি মো. আমিনুল ইসলাম, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি দিলীপ কুমার গৌর, যমুনা টিভির জেলা প্রতিনিধি মো. গোলাম মোস্তফা রুবেল, এখন টিভির জেলা প্রতিনিধি মো. রিফাত রহমান, স্টার নিউজ টিভির জেলা প্রতিনিধি মো. সাজিরুল সঞ্চয়, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মো. জিন্নাহ ফারুক, আনন্দ টিভির জেলা প্রতিনিধি সাধন কুমার, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি সুজিৎ সরকার, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি মো. খালিদ হৃদয়, আরটিভির জেলা প্রতিনিধি মো. আশরাফুল ইসলাম, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. রাকিবুল ইসলাম, চ্যানেল নাইন টিভির প্রতিনিধি শিপু, নাগরিক টিভির প্রতিনিধি মো. ফেরদৌস, আই নিউজ বিডি’র রাজশাহী বিভাগীয় প্রধান মো. জুয়েল হোসেন এবং জাতীয় দৈনিক অঙ্গিশিখা পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি রকিবুল ইসলাম।
এ সময় সংগঠনের সহ-সভাপতি অমৃত সেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাহুল রায়, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান লিমন, দপ্তর সম্পাদক রিপন হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইলিয়াছ হোসেন, অর্থ সম্পাদক মো. জুবায়ের হোসেন, কার্যনির্বাহী সদস্য মো. আল-আমিন, মো. জাকারিয়া হোসাইন, মো. আব্দুল আলীম তালুকদারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাজার স্টেশন চত্বরে এসে শেষ হয়। এ সময় সাংবাদিক ও ক্যামেরা জার্নালিস্টদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত