মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ভূমি মেলা-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য র্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। (১৯ মে সোমবার) সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমি অফিস চত্বরে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝিনাইগাতী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রুস্তম আলী।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল-এর প্রতিনিধি ও ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-আমিন। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আমন্ত্রিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা ভূমি সেবা সহজীকরণ, অনলাইনে নামজারি কার্যক্রম, ভূমি উন্নয়ন কর প্রদানসহ ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও স্বচ্ছ ভূমি সেবা পৌঁছে দিতে সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ভূমিসেবা গ্রহীতা, সুধীজন ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠান শেষে আগতদের মাঝে ভূমি সেবা সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়। পাশাপাশি বন্দোবস্ত দলিল, নামজারি ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সেবা গ্রহীতাদের হাতে হস্তান্তর করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত