তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদক কার্যালয় অভিযোগ ভোলাহাটে সরকারী রাস্তার ড্রেন পরিষ্কার করলেন যুব উন্নয়ন ক্লাব ঝিনাইগাতীতে উত্তরণ অ্যালামনাইয়ের কার্যনির্বাহী কমিটি ঘোষণা ঝালকাঠি সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক কমিটি গঠিত রামগড়ে সৌ‌দি’র খেজুর বিতরণ সমপন্ন চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন রংপুরে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ কেশবপুরে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ইফতার মাহফিল মোংলায় কোস্ট গার্ডের অভিযানে বিদেশী মদ সহ আটক ১ আপন ভাই-বোনকে যাকাতের টাকা দেয়া যাবে কি? পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন পুঁজিবাজারে লেনদেন কমেছে ২৪ শতাংশ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ খুলনায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি সায়মন গ্রেফতার সঠিকভাবে দায়িত্ব পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী খুলনার চাঞ্চল্যকর রাজীব হত্যা মামলার প্রধান আসামি শিপন গ্রেফতার হত্যা মামলায় মা-বাবাসহ ছেলে গ্রেফতার রামগড়ে জ্বালানি তেলের সংকট, তেল দোকানে উপচে পড়া ভিড় সাদাকাতুল ফিতরের আলোচনা: মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান ভারতে ধনী তারকাদের শীর্ষে শাহরুখ খান আমতলীতে খাস জমি নিয়ে সংঘর্ষ, আহত-৭ মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পুর্ন পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী কুয়াকাটায় রাতের আঁধারে কেটে ফেলা হলো দুই শতাধিক গাছ চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে স্বর্ণসহ আটক ১ বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে চাটমোহরে কৃষকের জমির তরমুজের গাছ উপড়ে ফেলার অভিযোগ  শ্রমিকদের বেতন-বোনাস ঈদের আগে পরিশোধ বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি ইরানের রামগড়ে ভিজিএফের চাল বিতরণ শেরপুরের নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মহাসড়কে বেলাই ব্রিজ এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১২ রাজধানীর কাভার্ডভ্যানের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু মঠবাড়িয়ায় ব্যবসায়ীকে আটকে ভিডিও ধারণ ও মুক্তিপণ দাবি তিন দিন স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড

ভোলার বালুদস্যু শামীম-নকিব বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ
উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমাণ্য করে ভোলার মেঘনা নদী থেকে বালু উত্তোলণকারী বালুদস্যু ও টেন্ডার সন্ত্রাস শামীম-নকিব বাহিনী ও তাদের সহযোগীতাকারী ভোলার দুর্নীতিবাজ ও সদ্য বদলী প্রাপ্ত নিয়োগ বানিজ্যের হোতা জেলা-দায়রা জজ এ,বি,এম মাহমুদুল হকের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া হয়েছে।

জানা গেছে, ভোলার মেঘনা নদী থেকে বালু উত্তোলনের বিষয়ে বালুদস্যু শামীম-নকিব বাহিনীর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিকের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলার সুষ্ঠু বিচার ও বালুদস্যু, টেন্ডার সন্ত্রাস শামীম-নকিব বাহিনীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য তদন্ত চিত্রের ভারপ্রাপ্ত সম্পাদক অভিযোগ দায়ের করেন।

অভিযোগে জানা যায়, সাম্প্রতিক কালে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা নদী থেকে বালু উত্তোলণ নিয়ে তদন্ত চিত্র পত্রিকার অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশ করলে গত ১৪ আগস্ট ওই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের মোবাইল ফোনে টেন্ডার সন্ত্রাস জহুরুল ইসলাম নকিব কল করে অকথ্য ভাষা গালিগালাজ করে। ভোলার বালুখেকো এই সন্ত্রাস হুমকি দিয়ে বলেন, আমার হাত অনেক লম্বা, তোরে ঢাকা থেকে তুলে এনে চোখ তুলে ফেলবো। শাহাদাত শাহীন নামে তার বাহিনীর এক সদস্যকে দিয়ে তদন্ত চিত্রের ভারপ্রাপ্ত সম্পাদকের বিভিন্ন ধরনের ক্ষতি করবেন বলেও হুমকি দেন জহুরুল ইসলাম নকিব। এ নিয়ে ধানমন্ডি মডেল থানায় ১৬ আগস্ট একটি সাধারণ ডাইরী করা হয়েছে। যাহা ধানমন্ডি মডেল থানার সাধারণ ডাইরী নং- ৭৪৭, তাং-১৬/০৮/২০২১ ইং।

জানা গেছে, সাধারণ ডাইরী করার পরেরদিন ১৭/০৮/২০২১ ইং তারিখ তড়িঘরি করে ভোলার বালুদস্যু ও টেন্ডার সন্ত্রাস জহুরুল ইসলাম নকিব বাদী হয়ে ভোলার বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত চিত্রের ভারপ্রাপ্ত সম্পাদক কে ১ নাম্বার ও ওই পত্রিকার নির্বাহী সম্পাদক হুমায়ূন কবিরকে ২ নাম্বার আসামী করে চাঁদাবাজি ও মানহানির ধারায় একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং এমপি-৩০২/২০২১ (ভোলা), ধারা- পেনাল কোড এর ৩৮৫/৩৮৭/৪৯৯/৫০০/৫০২। আদালত মামলাটি সিআইডি ভোলাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এ মামলাটি করে-ই শামীম-নকিব বাহিনী ক্ষ্যান্ত হননি। পুনরায় একই সংবাদের জেরে উক্ত মামলার চার দিন পর অর্থাৎ ২২/০৮/২০২১ ইং তারিখে পূর্বের মামলার দুই ব্যক্তিকে আসামী করে ভোলার জেলা ও দায়রা জজ আদালতে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫(১), ২৯(১) ধারায় ভোলার বালুদস্যু শামীম-নকিব বাহিনীর প্রধান জহুরুল ইসলাম নকিবের ডান হাত খ্যাত ভাতিজা আনোয়ার হোসেন (শামীম) বাদী হয়ে আরো একটি অভিযোগ দায়ের করেন। যাহার মামলা নং সাইবার ট্রাইবুন্যাল ০১/২০২১ ইং।

তদন্ত চিত্রের ভারপ্রাপ্ত সম্পাদক অভিযোগে উল্লেখ করেন, উক্ত অভিযোগটি বিজ্ঞ জেলা ও দায়রা জজ এ.বি.এম মাহমুদুল হক আইনগত ব্যত্যয় ঘটিয়ে নিজের মনগড়া ও বেআইনীভাবে গ্রহন করে সার্বিক বিবেচনায় অভিযোগটি এজাহার (এফ,আই,আর) হিসাবে গণ্য করে পরবর্তী আইনসঙ্গত পদক্ষেপের জন্য অফিসার ইনচার্জ, সদর থানা, ভোলা-কে নির্দেশ প্রদান করেন। যাহা ইতিহাসে এই প্রথম।

ইতিমধ্যে জেলা ও দায়রা জজ ভোলা-কে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির কারণে ভোলা থেকে বদলী করা হয়েছে। উল্লেখ থাকে যে, ভোলা আদালতের বিভিন্ন টেন্ডার আনোয়ার হোসেন (শামীম) কে কমিশনের মাধ্যমে দিতেন জেলা ও দায়রা জজ এ,বি,এম মাহমুদুল হক। এসব দুনীর্তি ও নিয়োগ বানিজ্যের বিষয়ে ভোলার সাবেক জেলা ও দায়রা জজ এ.বি.এম মাহমুদুল হকের বিরুদ্ধে তদন্ত চিত্রের অনলাইন ভার্সনে ১৮ আগস্ট ২০২১ ইং তারিখে “ভোলার জেলা ও দায়রা জজের বেআইনী কাণ্ডঃ বিজ্ঞপ্তি ছাড়াই নিয়োগ ১৮ জন!” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। এসব সংবাদ সংক্রান্তে জেলা ও দায়রা জজ এ,বি,এম মাহমুদুল হক এবং শামীম-নকিব বাহিনী ঐক্যবদ্ধ ও যোগসাজসে আদালতের নিয়মের বাহিরে গিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের জন্য সংশ্লিষ্ট সাইবার আদালত থাকা সত্ত্বেও জেলা ও দায়রা জজ আদালতে অভিযোগটি গ্রহন করে অফিসার ইনচার্জ, সদর থানা, ভোলা-কে এফ,আই,আর হিসাবে গণ্য করে পরবর্তী আইনসঙ্গত পদক্ষেপের জন্য নির্দেশ প্রদান করে, যাহা জেলা ও দায়রা জজ, ভোলার এখতিয়ার বর্হিভুত ও তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশে আক্রোশের বহিঃপ্রকাশ এবং আইনের নিয়ম ভঙ্গের সামিল বলে অভিযোগে বলা হয়েছে।

অভিযোগ থেকে আরো জানা গেছে, গত ১০/০৯/২০২১ ইং তারিখ রাত ৯ঃ৩০ টার সময় জাতীয় প্রেসক্লাবের উল্টো পাশে শিল্পকলা একাডেমির রাস্তায় হঠাৎ একটি প্রাইভেট কার ও নোহা গাড়ীতে শামীম-নকিব বাহিনী এসে তদন্ত চিত্রের সম্পাদককে অপহরণ চেষ্টা করে। এ সময় এ বাহিনী তাঁকে মারধর করে। জহুরল ইসলাম নকিবের নেতৃত্বে আনোয়ার হোসেন (শামীম), সবুজ, খোকন, ইসমাঈল, আলামিন চৌধুরী, টিটু, সিরাজ মাঝি, জিহাদ, নবীর হোসেন ও ফকরুল ইসলাম গাড়ী থেকে নেমে তদন্ত চিত্রের ভারপ্রাপ্ত সম্পাদককে হাত ধরে টানাটানি শুরু করে। এ সময় তারা বলে, তোর কত বড় সাহস, চেয়ারম্যান নকিব ভাইয়ের বিরুদ্ধে সংবাদ ছাপাও। তোরে আজকে নিয়ে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিব। এ সময় গাড়ীর সামনের সিটে জহুরুল ইসলাম নকিব বসে ছিলেন। তার নির্দেশে আনোয়ার হোসেন শামীম অভিযোগকারীর পেটে পিস্তল ঠেকায়। ঘটনার সময় প্রেসক্লাব থেকে আসা অভিযোগকারীর পরিচিত ৪/৫ জন সহকর্মী এগিয়ে আসে এবং চিৎকার করলে আশেপাশে বেশকিছু রিকসা চালক ও পথচারী এগিয়ে আসলে অপহরণের চেষ্টাকারী সন্ত্রাসীরা গাড়ীতে উঠে দ্রুত স্থান ত্যাগ করে। এ নিয়ে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ভোলার মেঘনা-তেতুলিয়া ও তৎসংলগ্ন সকল নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ২০১৪ সালের ১ লা ডিসেম্বর জনৈক শেখ ফরিদ নামের এক ব্যক্তি জনস্বার্থে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। (যার নাম্বার-১১১২৪)। ওই রিটে ভোলার তৎকালীন জেলা প্রশাসক সেলিম রেজা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদুর রহমান, ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান ও ভোলা সদর মডেল থানার তৎকালীন ওসি মোবাশ্বির আলীকে বিবাদী করা হয়। রিট পিটিশনের বিষয়বস্তু নিয়ে বিচারপতি ফরিদ উদ্দিন ও বিচারপতি এমডি রেজাউল হাসানের দ্বৈত বেঞ্চ দীর্ঘ শুনানী শেষে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা আদেশ প্রদান করেন। ২০১৫ সালের ২৮ আগষ্ট মাসে ওই আদেশটি ভোলা-লক্ষ্মীপুর ও বরিশাল এলাকার নদ-নদীগুলোর জন্য বলবৎ থাকবে বলেও হাইকোর্ট নির্দেশনা জারি করেন। তখন ভোলার জেলা প্রশাসকসহ বিবাদীগন উচ্চ আদালতের নিষেধাজ্ঞামতে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে দেয়া হয়েছে বলেও হাইকোর্টকে অবহিত করেন। ভোলার জেলা প্রশাসক উচ্চ আদালতের সেই আদেশের কপি লক্ষ্মীরের ডিসিকেও অবহিত করেছিলেন। কিন্তু সেই সময়কার দুই জেলার প্রশাসকদ্বয় বদলির পর পরই শামীম-নকীব বাহিনী ফের কমল নগর ও ভোলা এলাকার মেঘনার বুক চিড়ে বালু কাটার কার্যক্রম শুরু করেন। যা এখনো অব্যাহত আছে।

সাংবাদিক জিয়াউর রহমানের গ্রামের বাড়ী ভোলা হওয়াতে শামীম-নকিব বাহিনীর দ্বারা যেকোন সময় জীবন আশংঙ্খা ও গ্রামের বাড়ীতে বসবাসরত পরিবারের সদস্যদেরও জীবনের নিরাপত্তাহীনতা অনুভব করছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জলবায়ু পরিবর্তনের থাবায় হুমকিতে বাংলাদেশের চা শিল্প

মুহাম্মদ রুহুল আমীন: বাংলাদেশের চা শিল্প, যা একসময় সবুজ পাহাড়ে গড়ে ওঠা অর্থনীতির প্রতীক ছিল, আজ জলবায়ু পরিবর্তনের কড়াল ছোবলে অস্তিত্ব সংকটে পড়েছে। অনিয়মিত বৃষ্টিপাত, দীর্ঘমেয়াদি খরা, তাপমাত্রার লাগাতার বৃদ্ধি এবং ছত্রাক ও পোকামাকড়ের আধিক্যে চা গাছের বৃদ্ধি ব্যাহত হচ্ছে। এতে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি গুণগত মানেও পড়েছে নেতিবাচক প্রভাব। সিলেট, মৌলভীবাজার ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের চা বাগানগুলোতে এখন আর আগের মতো সবুজ সমুদ্র দেখা যায় না। বদলে ধুলিময়, বিবর্ণ জমিতে রোগাক্রান্ত চা গাছ দাঁড়িয়ে থাকছে নিশ্চুপ প্রতিবাদে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের এমন অভিঘাত চলতে থাকলে দেশের চা শিল্পে স্থায়ী বিপর্যয় নেমে আসতে পারে। চা বোর্ডের সর্বশেষ প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালে দেশের ১৬৯টি চা বাগানে মোট এক কোটি ৮০ লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল। অথচ প্রকৃত উৎপাদন হয়েছে মাত্র

আরও পড়ুন
language Change