ডেস্ক রিপোর্টঃ
ঈদুল আজহার ছুটি শেষে ঘরে ফেরা মানুষের সুবিধার জন্য অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বৃহস্পতিবার (২১ মে) বিক্রি করা হচ্ছে আগামী ৩১ মের আন্তঃনগর ট্রেনের টিকিট। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।
রেলওয়ে জানিয়েছে, এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। যাত্রীরা একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একাধিক টিকিট কিনলে সহযাত্রীদের নামও উল্লেখ করতে হবে। রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ১ জুনের টিকিট বিক্রি হবে ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে এবং ৪ জুনের টিকিট বিক্রি হবে ২৫ মে। এদিকে ঈদ উপলক্ষে কেনা টিকিট ফেরত নেওয়া হবে না বলেও জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত