রুস্তম ফারাজী, কেশবপুর প্রতিনিধিঃ
নিরাপদ দুধ পান করি, সুস্থ জীবন গড়ি এ স্লোগানকে সামনে রেখে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের উদ্যোগে যশোরের কেশবপুরে ১০০ জন দুগ্ধ খামারীর অংশগ্রহণে নিরাপদ দুগ্ধ উৎপাদন, সংরক্ষন ও পরিবহন শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলা পরিষদ হল রুমে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে নিরাপদ দুধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষনের প্রধান চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা বিষয়ে আলোচনা হয়।
এছাড়াও খামারে আধুনিক পদ্ধতি ও প্রযুক্তির ব্যবহার ও বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষন দেওয়া হয়। একই সঙ্গে ভেজাল মুক্ত নিরাপদ দুধ সংগ্রহের ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। ব্র্যাকের খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মমতাজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: অলোকেশ কুমার সরকার, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুশান্ত দত্ত, ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের সহকারী ব্যবস্থাপক ক্ষিতিশ চন্দ্র মিস্ত্রি, ভেটেরিনারি সার্জন জনাব ডাঃ জেড, এম, হাসিব-উল ইসলাম | অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এরিয়া ম্যানেজার জনাব মোঃ হারুন অর রশিদ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত