তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫ ব্রাজিল দলের অনুশীলনে ফিরলেন নেইমার এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব রংপুর সদরে ফল মেলা ও পাটনার কংগ্রেসের উদ্বোধন সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে নকলায় স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ ফাইল আটকে কমিশন বাণিজ্য গণপূর্তের প্রকৌশলী শরিফুলের যমুনা রেলওয়ে সেতু প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তে দুদক পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ জয়মনি গ্রামে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দুর্ভোগে বাসিন্দারা সংবাদ প্রকাশের জেরে সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মামলা চাকরিতে প্রক্সি সিন্ডিকেটের নেপথ্যে জনস্বাস্থ্যের আনোয়ার ও কাস্টমসের সিপাহী আজিজ! অভিযোগের পাহাড়, তবুও নীরব রাজউক: ‘অপ্রতিরোধ্য’ দুর্নীতির জালে আবুল কালাম আজাদ উত্তরা ভূমি উপ-সহকারী কর্মকর্তা মাকসুদুর আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এর বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কমিটির উদ্যোগে মিছিল ‎ সিরাজগঞ্জে সেতুর নিচ থেকে মরদেহ উদ্ধার নলডাঙ্গার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন-মনিরুল ইসলাম ডাবলু বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান জ্বালানি সিন্ডিকেটের প্রভাবে সচিব সাইফুল ইসলাম বহাল তবিয়তে প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানী মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত ঢাকার গুরুত্বপূর্ণ ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে ইরান ও লেবাননের পাশে থাকার ঘোষণা চীনের হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬ বার জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী চট্টগ্রামের শিশু ধর্ষণের আসামি মুনিরের যাবজ্জীবন কারাদণ্ড মামলা ও সিন্ডিকেটের ফাঁদে ঢাকার ১২৩ পরিত্যক্ত সরকারি বাড়ি, বেহাত হাজার কোটি টাকা জিয়া শিশু কিশোর মেলা, গাজীপুর মহানগর কমিটি ঘোষণা ইউএনএইচসিআর নির্বাহী কমিটির সভাপতির দায়িত্বে বাংলাদেশ বিদ্যুৎতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে সিরাপ ও ইয়াবাসহ আটক ২ কামারখন্দে সাড়ে ৩ হাজার ফুট পতাকা টাঙিয়ে আর্জেন্টিনার সমর্থকদের চমক বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদক থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনের কারাদণ্ড ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসী স্বামী চট্টগ্রাম-জামালপুরের শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল বিশ্বকাপে হ্যাটট্রিক করে নতুন ইতিহাস গড়লেন মেসি মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের পথে প্রধানমন্ত্রী সাব রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ ২০ বছরেও পাকা হয়নি ইটের রাস্তা, ভোগান্তিতে সাধারণ মানুষ বটিয়াঘাটায় সুধী সমাবেশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ, পুলিশের কঠোর আশ্বাস শ্রীমঙ্গলে ৮ বছর বয়সী শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আজাদের অভিনব টেন্ডার বাণিজ্যের অভিযোগ

বিশ্বকাপ ফুটবল উম্মাদনা জার্মানীর পতাকার আদলে নাটোরে সাজলো পুরো বাড়ি

পাঠক সংখ্যা
638

মনিরুল ইসলাম ডাবলু, নাটোর প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের কালিকাপুর মহল্লায় জার্মান প্রবাসী সাগর কুলেন্তুনুর বাড়ি ও আঙিনা সেজেছে বিশেষ এক ভিন্নতা নিয়ে নিজ বাড়ির এক একর আয়তনের আঙিনায় বিশ্বকাপ ফুটবল খেলায় জার্মানির পক্ষে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে উম্মাদনা ছড়াতে তার বাড়ি ও আঙিনাকে রীতিমতো জার্মান ল্যান্ড তৈরি করেছে তার প্রিয় দল জার্মানিকে উপস্থাপন করেছে ৪০ টি জার্মানের জাতীয় পতাকা প্রদর্শন করে পাশাপাশি ১০ টি বাংলাদেশের জাতীয় পতাকা যা নিজ জন্মভূমি বাংলাদেশকে সম্মান করে জার্মানি পতাকা থেকে ১ ফুট উঁচু করে প্রদর্শন করা হয়েছে। বাড়ির দেয়াল ও টিনের চাল থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির ২ শতাধিক গাছ রং করা হয়েছে জার্মান পতাকার কালো-লাল-হলুদ রংয়ে বাড়ির বড় আঙিনায় ফুটবল মাঠের আদলে সাজিয়ে সেখানে জার্মানি জাতীয় দলের সকল খেলোয়াড়দের প্রতিকৃতি বসানো হয়েছে। রয়েছে গোল পোস্ট মাঠের মাঝখানে বিশ^কাপের প্রতিকৃতি রয়েছে এবং সেখানে ৪ বারের বিশ্বকাপ অর্জনের সালগুলো দেওয়া রয়েছে নান্দনিক এই সাজ মুগ্ধ করছে পথচারী ও দর্শনাথীদের এবং ছবি তুলছেন ভিডিও করছেন বিভিন্ন দৃশ্যপটকে সাথে নিয়ে।

পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, সাগর কুলেন্তুনুর বর্তমান বয়স ৩৬ বছর। তিনি ঢাকার নটরডেম কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করার পর চট্টগ্রাম চকরিয়া ব্যাপ্টিস্ট মিশন হাসপাতালে প্যাথলজি বিষয়ের ওপর ডিপ্লোমা করেন এবং পাশাপাশি চকরিয়া সরকারি কলেজ থেকে স্নাতক (সম্মান) পাশ করেন। তার বাবা সুবাস কুলেন্তুনু চাকরি করতেন ঢাকাস্থ আমেরিকান ক্লাবে, মা কানন গমেজ গৃহিণী। তারা ৩ ভাইয়ের মধ্যে তিনি মেঝো। কোন বোন নেই তাদের। ২০১৪ সালের মে মাসে সাগর কুলেন্তুনুর বাবা মারা যাওয়ার পর সেপ্টেম্বর মাসে তার বড় ভাই কল্লোল কুলেন্তুনু বাহরাইন যায় চাকরিতে| পরে বড় ভাইয়ের সহযোগিতায় নভেম্বর মাসে সাগর কুলেন্তুনু বাহরাইন স্পেশালাইসড হাসপাতালে প্যাথলজি ডিপার্টমেন্টে চাকুরীতে যোগদান করেন। এরপর ২০১৬ সালে বাহরাইন থেকে জার্মানিতে নার্সিং বিষয়ে পড়াশোনা করতে যায় এবং সেখানে জার্মান ভাষা শিখেন নার্সিং এ ডিপ্লোমা অর্জন করার পর জার্মানির ডর্ডমুন্ডের একটি হাসপাতালে তিনি যোগদান করেন এবং বর্তমান তিনি ওই হাসপাতালের নার্সিং ইনস্ট্রাক্টর পদে কাজ করছেন। গত ২০২৩ সালের ডিসেম্বর মাসে তিনি যশোরের মেয়ে এমলিনা সরকারকে বিয়ে করেন। বিয়ের জন্য তিনি বনপাড়া পৌর শহরের কালিকাপুর নিজ বাড়িতে জার্মানি পতাকার আদলে পুরো বাড়ি ও গাছপালা রং দিয়ে সজ্জিত করেন। বিয়ের আসরে বর্ণিল ডেকোরেশন দেখে অতিথিরা তখন বিস্ময় প্রকাশ করেন। একই ভাবে বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে জার্মানি পতাকা দিয়ে এবং পতাকার আদলে বাড়ি, গাছপালা, আঙিনা যেভাবে সুসজ্জিত করেছে তাতে আগত দর্শনার্থীরা বিস্মিত হচ্ছেন।

সাগর কুলেন্তুনুর মা কানন গমেজ জানান, ছেলে জার্মান থেকে ভিডিও কলের মাধ্যমে বউমা এমলিনাকে দিক-নির্দেশনা দিয়েছে এবং সে মতে সাজানো হয়েছে। এটা দেখতে অনেক মানুষজন আসছেন যা দেখে আমার অনেক ভালো লাগছে। স্থানীয় সেন্ট যোশেফস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী অরলীন ডি কস্তা জানান, আমি আর্জেন্টিনার সাপোর্টার তারপরেও জার্মানি দলের পক্ষে সজ্জিত এই মাঠে এসে ছবি তোলার লোভ সামলাতে পারলাম না। সত্যিই নান্দনিকভাবে সাজিয়েছেন এই জার্মান বাড়ি। বনপাড়া পৌর নির্বাচনের মেয়র প্রার্থী মাহমুদুল হাসান মেমন জানান, বিভিন্ন গণমাধ্যমে এই জার্মান বাড়ির নিউজ প্রচার হচ্ছে। যা রীতিমতো ভাইরাল ও সময়ের আলোচিত সংবাদ হিসেবেই মনে করা যায় বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরাও আসছে। সকলেই এই জার্মান বাড়ির সাজ দেখে মুগ্ধ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

স্বাধীনতার পক্ষে বিপক্ষে বক্তব্য দিয়ে জাতিকে আর বিভক্ত করা যাবে না: সালাহউদ্দিন

স্বাধীনতার পক্ষে বিপক্ষে বক্তব্য দিয়ে জাতিকে আর বিভক্ত করা যাবে না: সালাহউদ্দিন

ডেস্ক রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বলে বলে বাণিজ্য হয়েছে। বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে মানুষকে বিভক্ত করা হয়েছে। কিন্তু স্বাধীনতার পক্ষে বিপক্ষে বক্তব্য দিয়ে জাতিকে আর বিভক্ত করা যাবে না। শনিবার (৯ আগস্ট) সিরডাপ মিলনায়তনে ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জাতীয় নিরাপত্তা ভাবনা’ বিষয়ক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন বাংলাদেশকে একটি বৈষম্যহীন শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গঠন করতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বলে বলে বাণিজ্য হয়েছে। বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে মানুষকে বিভক্ত করা হয়েছে। কিন্তু স্বাধীনতার পক্ষে-বিপক্ষে বক্তব্য দিয়ে জাতিকে আর বিভক্ত করা যাবে না। বাংলাদেশের নিরাপত্তার জন্য ফ্যাসিস্ট বড় হুমকি উল্লেখ করে তিনি বলেন এই ভূখণ্ড নিয়ে জাতীয়

আরও পড়ুন
language Change