খুলনা প্রতিনিধিঃ
খুলনার বটিয়াঘাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির অন্যতম সদস্যল জিএম রফিক(৫০) কে গুলি করে করেছে দুর্বৃত্তরা। খুলনার বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়নের(লবনচরা থানার) মাথাভাঙ্গা ২ সুইচগেট এলাকার রতন গাজীর পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, ১২/০৬/২০২৬ নিজ বাড়ির পাশের কাজীপাড়া-জামায়াত আলী সড়কে একটি চায়ের দোকান থেকে চা পান করে বাড়ি ফিরছিলেন জি এম রফিক। এ সময় মোটরসাইকেল যোগে আসা হেলমেট পরিহিত এক দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
গুলিবিদ্ধ হয়ে রফিক সড়কে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।তবে এবিষয় লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এই হত্যা কান্ডের সাথে জড়িতদের দ্রত গ্রেফতার করার চেষ্টা করছি। আমাদের অভিযান অব্যাহত আছে। তবে মামলার করার জন্য এখনো কেউ আসেনি। আসলে আমরা মামলা নেব।"পরিবারের পক্ষ থেকে এখনো কোন মামলা দায়ের করেনি,তবে মামলার প্রকৃয়া চলছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত