ডেস্ক রিপোর্টঃ
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের আগামী সপ্তাহের নীতিনির্ধারণী বৈঠককে সামনে রেখে উচ্চ সুদের হার দীর্ঘস্থায়ী হতে পারে, এমন প্রত্যাশার কারণে বিশ্ববাজারে স্বর্ণের দামে চাপ অব্যাহত রয়েছে। ফলে টানা দ্বিতীয় সপ্তাহের মতো ক্ষতির মুখে রয়েছে মূল্যবান ধাতুটি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,২২৭.১৭ ডলারে পৌঁছলেও সপ্তাহজুড়ে এটি ২.৩ শতাংশ কমেছে।অন্যদিকে, যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারসের দাম ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,২৩৮.৮০ ডলারে লেনদেন শেষ করেছে। উল্লেখ্য, স্বর্ণ কোনো সুদ বা আয় প্রদান করে না। তাই সুদের হার বেশি থাকার সম্ভাবনা বিনিয়োগকারীদের জন্য স্বর্ণকে তুলনামূলকভাবে কম আকর্ষণীয় করে তোলে। এ কারণে ফেডারেল রিজার্ভের নীতিগত সিদ্ধান্তের আগে স্বর্ণবাজারে সতর্ক অবস্থান দেখা যাচ্ছে। বিনিয়োগকারীরা এখন ফেডের আসন্ন বৈঠকের দিকে নজর রাখছেন, কারণ সুদের হার সম্পর্কিত ইঙ্গিত স্বর্ণের ভবিষ্যৎ দামের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত