তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা দীঘিনালায় পরিবহনে বাড়তি ভাড়া, চাপে সাধারণ যাত্রী মহান স্বাধীনতা দিবসে সন্ত্রাসী হামলার শিকার ১০ বছরের ছাত্র শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত শেরপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত সিরাজগঞ্জে মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল সিআরএ ইসরায়েলের সেনা সদরে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা মাননীয় প্রধানমন্ত্রী: আপনার সরকার কি গুপ্তদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে? টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ঈদের পর তেলের সংকট কুয়েত মৈত্রী হাসপাতালে লুটপাটের নায়ক ৫ কোটিতে সোহরাওয়ার্দীর পরিচালক সখিপুরে মোবাইল কোর্ট অভিযান আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৪ কয়রায় বাঘ-বিধবা ও অসহায়দের মাঝে উপহার সামগ্রী বিতরণ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা জাসদের শ্রদ্ধা নিবেদন রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান হিসেবে যোগদান কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান সহযোগী অস্ত্রসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা স্বাধীনতা দিবসের কুজকাওয়াজ শুরু দীঘিনালায় তীব্র তেল সংকটের মাঝে ব্যতিক্রম টাঙ্গাইলের ধনবাড়িতে ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে চৈত্র মেলা অনুষ্ঠিত গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু গণহত্যা দিবসে মোংলা উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ শেরপুরের মেধাবী ছাত্র আইয়ুব নাঈম ৪৪ তম বিসিএস নন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন রামগড় পশ্চিম বাগানটিলা জামে মসজিদ ও সমাজের বার্ষিক সাধারণ সভা খুলনায় লস্কর ইউনিয়নের বাইনতলা-খড়িয়া সড়ক যেন মরণফাঁদ গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন কেশবপুরে ঈদের ছুটিতেও অব্যাহত ছিল পরিবার পরিকল্পনা সেবা ভিডিও কলে ব্ল্যাকমেইলারের হাতে জিম্মি রিক্সাচালকের পরিবার শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আকাশ গ্রেফতার কেশবপুরে ‘মদ্যপ অবস্থায়’ সংসদ সদস্যকে গালিগালাজ গণপূর্তে ছাত্রলীগ নেতা কাজী মাশফিক: ঠিকাদার সিন্ডিকেটের নিয়ন্ত্রক ও দুর্নীতির কেন্দ্রবিন্দু আওয়ামী দোসর নির্বাহী প্রকৌশলী এস. এম. ময়নুল হকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ দুর্নীতিবাজ আব্দুর রশিদ মিয়া হলেন এলজিইডি-এর প্রধান প্রকৌশলী ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে সৌদি-কুয়েত-ইসরায়েল ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন

দুদকের পদক্ষেপ কামনা: মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির হরশিত শিকদার এতো টাকা ও সম্পদ কোথায় পেলেন?

পাঠক সংখ্যা
638

 

মাগুরা প্রতিনিধি

মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির হরশিত শিকদার দু‘নম্বরী বিল ভাউচার তৈরি করে এবং জেলা প্রশাসকের নামে চাঁদাবাজীর মাধ্যমে কোটিপতি বনে গেছেন মর্মে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে একটি লিখিত অভিযোগ খুলনা বিভাগীয় কমিশনারসহ দুর্নীতি দমন কমিশনে জমা পড়েছে। অভিযোগের বর্ণনায় জানাগেছে, প্রায় একযুগ ধরে মাগুরা জেলা প্রশাসক কার্যালয়ে নাজির পদে চাকুরী করার সুবাদে হরশিত শিকদার মাগুরা জেলায় প্রায় শত বিঘা জমি ক্রয়সহ ২/৩ টি বাড়ীর মালিক হয়েছেন। তিনি খুলনাতে তার শ^শুরবাড়ী এলাকাতেও প্রচুর সম্পত্তি ক্রয় করেছেন। ঢাকাতেও তার একাধিক প্লট ও ফ্ল্যাট রয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারীর দায়িত্বে থাকায় জেলার কয়েকজন স্ট্যাম্প ভেন্ডারদের সাথে গভীর সম্পর্ক গড়ে তুলে জাল স্ট্যাম্প ও কোর্টফি‘র কারবারে জড়িয়ে পড়েছেন বলেও ভয়ংকর অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া তিনি প্রায় একযুগ ধরে জেলার শতাধিক ইটভাটা মালিকদের কাছ থেকে প্রতিবছর ভাটা প্রতি ২/৩ লক্ষ টাকা হারে এলএ ফান্ড শিরোনামে চাঁদা আদায় করে আসছেন। অন্যদিকে জেলার ব্যবসায়ীদের লাইসেন্স সংক্রান্ত নানা প্রকার ভয়ভীতি প্রদর্শন করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন।

তিনি প্রায়ই জেলার স্বর্ণ ব্যবসায়ী,আমদানীকারক,রাখিমাল ব্যবসায়ী, তৈল ব্যবসায়ী, বিভিন্ন কোম্পানীর ডিলার,হোটেল ব্যবসায়ী ও স্ট্যাম্প ভেন্ডারদের মোবাইল ফোনে ডেকে নিয়ে তাদের লাইসেন্স খেয়ে ফেলাসহ জেলা প্রশাসকের মোবাইল কোর্টের ভয় দেখিয়ে মোটা অংকের টাকা আদায় করছেন।
অন্যদিকে সরকারী বিভিন্ন অনুষ্ঠানে ভুয়া (অতিরিক্ত) বিল করে সেই টাকা তুলে পকেটস্থ করছেন। তার বিরুদ্ধে ভারতে হুন্ডিমাধ্যমে অর্থ পাচার ও সেখানে বাড়ী তৈরি করারও অভিযোগ তোলা হয়েছে। জেলার কালোবাজারী ব্যবসায়ীদের রক্ষাকর্তা হিসাবেও তিনি স্বীকৃতি পেয়েছেন। অফিস সময়ের পর তিনি শহরের বেশ কয়েকটি অভিজাত বাড়ীতে আড্ডা দেন এবং সেখানে পরনারী নিয়ে অসামাজিক কাজ (আমোদ ফুর্তি) করেন বলেও দাবী করা হয়েছে।
সরকারী চাকুরীজীবিদের রাজনীতি করা নিষিদ্ধ হলেও তিনি একটি রাজনৈতিক দলের সাথে সক্রিয়ভাবে জড়িত হয়ে সেই দলের সভা সমাবেশে অংশ নেন এবং প্রায়ই নেতাদের সাথে গোপন মিটিং করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তার বিরুদ্ধে সব থেকে বড় অভিযোগ হলো: তিনি সরকারি মোবাইল কোর্টসহ জেলা প্রশাসনের অনেক গোপনীয় তথ্য বাইরে পাচার করেন। বিনিময়ে দুর্নীতবাজ সিন্ডিকেটের কাছ থেকে প্রতি মাসে একটি নির্দিষ্ট অংকের টাকা মাসোহারা পেয়ে থাকেন। এ ছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ে কোন কর্মচারি নিয়োগ হলেই তিনি ঘুস লেনদেনের মুখ্য ভুমিকা পালন করেন।
তার ছত্রছায়ায় মাগুরা শহরের বেশ কিছু এলাকায় আবাসিক ভবনে অবৈধ মাদক ও নারী দেহ ব্যবসা ও জুয়ার আসর পরিচালিত হচ্ছে মর্মে অভিযোগ তোলা হয়েছে।
এ বিষয়ে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহন,তাকে অন্য জেলায় বদলী এবং দুদকের মাধ্যমে তার অবৈধ সম্পদের অনুসন্ধান করার জোর অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে কথা বললে নাজির হরশিত শিকদার বলেন, আমি কোন প্রকার অনিয়ম-দুর্নীতির সাথে জড়িত নই। আমার কোন অবৈধ সম্পদও নেই। ভারতেও আমার কোন বাড়ী নেই। দাপ্তরিক কাজের স্বার্থেই জেলার ব্যবসায়ীদের সাথে তার সব সময় যোগাযোগ রক্ষা করতে হয় বলে তিনি দাবী করেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

খুলনায় যুবককে গুলি করে হত্যা

খুলনায় এক যুবককে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদকঃ খুলনায় আব্দুল রাশেদ ওরফে বিকুল নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (১০জানুয়ারি) রাত ১টার দিকে রূপসা উপজেলার বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত যুবক আব্দুল আওয়ালের ছেলে। রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ১টার দিকে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কদমতলা বালুর মাঠে বিকুলকে লক্ষ্য করে দুবৃত্তরা গুলি চালায়। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় বিকুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হলে গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন
language Change