ডেস্ক রিপোর্টারঃ
চট্টগ্রামের রাউজানে দিনদুপুরে মাকসুদুল হক চৌধুরী মাসুদ (৪৫) নামের এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।
আজ শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার পাহাড়তলী চৌমুহনীতে এই ঘটনা ঘটে। নিহত মাকসুদুল হক চৌধুরী মাসুদ রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এবং উপজেলার বেতাগী এলাকার মৃত খালেদ চৌধুরীর ছেলে। তিনি সম্ভাব্য চেয়ারম্যান প্রাথী। এলাকাবাসীর ধারণা, কর্ণফুলী নদীর বালু নিয়ে দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত