তারিখ লোড হচ্ছে...

কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক ১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন ডিএজি-এএজিদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান টি-টোয়েন্টিতে ইতিহাস, ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন প্রাথমিক শিক্ষকদের যোগদানের তারিখ জানাল মন্ত্রণালয় পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩ ডিএমপির বিশেষ অভিযানে, গুলশান ও যাত্রাবাড়ীতে গ্রেফতার ৩৭ গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ চতুর্থ পেড়িয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করল উদ্যোক্তা জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় জনস্বার্থে কথা বলায় চটে গেলেন সদর উপজেলা সমাজসেবা ও সমবায় কর্মকর্তা পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব চট্টগ্রাম ওয়াসার পূষ্পধারা হাউজিং এর নতুন জালিয়াতির ফাঁদ, পা দিলেই সর্বনাশ জুলাইকে বিতর্কিত করার অপচেস্টা চলছে:জাহাঙ্গীর শিকদার জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষনা কেন্দ্রে শ্রমিক আনসারের নিরাপত্তার মাঝেও সেগুনগাছ চুরি কামরাঙ্গীরচরে মাদক, সন্ত্রাস, কিশোরগ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা মোংলায় তুষার রায়কে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্যের নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মাতৃদুগ্ধদানে সচেতনতা বৃদ্ধির আহ্বান ১৫৯ গ্যাংয়ে কাঁপছে ঢাকা কিছুতেই দমানো যাচ্ছে না কিশোর গ্যাং কালচার স্বামীর সম্পত্তির অধিকার চান শারিরীক প্রতিবন্ধী বিধবা রহিমা রাঙামাটিতে কৃষকের পেঁপে বাগান ধ্বংসের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন  এম এ রশিদের রংপুর ডায়েরি এখন মানুষের কণ্ঠস্বর কদমতলী থানা প্রেসক্লাব ঢাকা নির্বাচন ২০২৬: যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী এইচএম হাকিম তথ্য ও সম্প্রচার মন্ত্রীর হাত থেকে ভিওডি বাংলার ডিএমডির সম্মাননা গ্রহণ সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য দেওয়ার প্রবণতা গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী কেরাণীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৪ ফটিকছড়ি ছেঁড়া বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

দুদক-মন্ত্রণালয়ে অভিযোগের মুখে ময়মনসিংহ জেলা প্রশাসনের ৫ কর্মকর্তা

দুদক-মন্ত্রণালয়ে অভিযোগের মুখে ময়মনসিংহ জেলা প্রশাসনের ৫ কর্মকর্তা
পাঠক সংখ্যা
638

ময়মনসিংহ বিশেষ প্রতিনিধিঃ

ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখার আওতায় জেলার ভূমি ও রাজস্ব প্রশাসনের গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালিত হলেও বিভিন্ন ভূমি অফিসে ঘুষ, হয়রানি ও অনিয়মের অভিযোগে সেবার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, নির্ধারিত সরকারি ফি ছাড়াও অনেক ক্ষেত্রে অতিরিক্ত অর্থ পরিশোধ না করলে কাঙ্ক্ষিত সেবা পাওয়া কঠিন হয়ে পড়ে।

জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলার ১২০ ও ১২১ নম্বর কক্ষে অবস্থিত রাজস্ব শাখা (এসএ শাখা) থেকে ভূমি ব্যবস্থাপনা, নামজারি, ভূমি উন্নয়ন কর আদায়, সার্টিফিকেট মামলা নিষ্পত্তিসহ ভূমি প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালিত হয়। রাজস্ব শাখা সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলায় ১৩টি উপজেলা ভূমি অফিস এবং ১৪৪টি ইউনিয়ন ও পৌর ভূমি অফিস রয়েছে। জেলার মোট মৌজার সংখ্যা ২ হাজার ২০০। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন জানান, ভূমি উন্নয়ন কর বাবদ প্রতি মাসে প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় হচ্ছে। বছরে প্রায় ১৮ কোটি টাকা। তবে ভূমি অফিসগুলোতে সেবা নিতে আসা সাধারণ মানুষের অভিযোগ, অনেক ক্ষেত্রে সরকারি সেবা পেতে ঘুষ দিতে বাধ্য করা হয়। অভিযোগ রয়েছে, অতিরিক্ত অর্থ প্রদান না করলে ফাইলের কার্যক্রম দীর্ঘসূত্রতায় ফেলে রাখা হয় এবং সেবা প্রদানে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। অনুসন্ধানে জানা গেছে, জেলার বিভিন্ন ভূমি অফিসে গিয়ে নয়টি স্থানে ঘুষ গ্রহণের ভিডিওচিত্র সংগ্রহ করা হয়েছে। ঘুষ গ্রহনের অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানসহ ৫ জন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে পৃথক দুটি অভিযোগ জমা দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনেও (দুদক) লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। জনস্বার্থে লিখিত অভিযোগ জমা দিয়েছেন এডভোকেট আজিজুল হক নামের এক ব্যক্তি। তিনি অভিযোগে উল্লেখ করেছেন ডিসি যোগদানের পর বিভিন্ন খাত থেকে প্রায় ১১ কোটি টাকা দুর্নীতি করে ময়মনসিংহ থেকে পাচার করেছেন। তিনি রাজধানীতে দুটি ফ্ল্যাট ও নিজ বাড়ি রংপুরে কয়েক একর জমি কিনেছেন।

অভিযোগের বিষয়ে অনুসন্ধান চালাতে গিয়ে এক কর্মকর্তার নিজ জেলা রংপুর এবং তার পূর্ববর্তী কর্মস্থলেও তথ্য সংগ্রহ শুরু করেছে গণমাধ্যমের অনুসন্ধানী দল। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ বিষয়ে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হবে। রাজস্ব শাখার তথ্যমতে, জেলায় কানুনগো (এসএ/এলএসহ) পদ রয়েছে ২০টি। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার ১৪৪টি পদের বিপরীতে কর্মরত আছেন ১১৫ জন। ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তার ১৪৫টি পদের মধ্যে কর্মরত রয়েছেন মাত্র ৩৫ জন। এছাড়া সার্ভেয়ারের ২৭টি পদের মধ্যে ২৫ জন, নাজির কাম ক্যাশিয়ারের ১৩টির মধ্যে ১০ জন, মিউটেশন সহকারীর ১২টির মধ্যে ৯ জন, সার্টিফিকেট সহকারীর ১৩টির মধ্যে ১১ জন এবং সার্টিফিকেট পেশকারের ১৩টির মধ্যে ১২ জন কর্মরত রয়েছেন। চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য মঞ্জুরিকৃত ৪১৮টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন ২৪২ জন। সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিনের জনবল সংকট ভূমি প্রশাসনের কার্যক্রমে অতিরিক্ত চাপ সৃষ্টি করছে এবং সেবা প্রদান ব্যাহত হচ্ছে। এদিকে জেলার বিভিন্ন ভূমি অফিসের কিছু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ স্থানীয়ভাবে আলোচিত হলেও এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব সংশ্লিষ্ট তদন্ত ও প্রশাসনিক কর্তৃপক্ষের ওপর বর্তায়। এঘটনায় ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের বক্তব্য নিতে তার কার্যালয়ে দুইবার গিয়েও তাকে পাওয়া যায়নি। সরকারি নাম্বারে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। সচেতন নাগরিকরা মনে করেন, ভূমি প্রশাসনে সুশাসন, জবাবদিহিতা ও কার্যকর নজরদারি নিশ্চিত করা গেলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং ভূমি সেবা আরও স্বচ্ছ, গতিশীল ও জনবান্ধব হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কাজ শেষ না হতেই বিল পরিশোধ গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের

কাজ শেষ না হতেই বিল পরিশোধ গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের

স্টাফ রিপোর্টার॥ সরকারি উন্নয়ন কাজের আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল কি সুপরিকল্পিত অর্থ লুটের এক নীরব মহোৎসব—এমনই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে প্রশাসনিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের আলোচনায়। গণপূর্ত অধিদপ্তরের মহাখালী বিভাগের নির্বাহী প্রকৌশলী এ.এইচ.এম. ফয়জুল ইসলামের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ যেন সেই অন্ধকার বাস্তবতার পর্দা সরিয়ে দিয়েছে। তার বিরুদ্ধে ভুয়া বিল তৈরি, অসমাপ্ত কাজের বিপরীতে পূর্ণাঙ্গ বিল উত্তোলন, দরপত্র প্রক্রিয়ায় কারসাজি, কমিশন বাণিজ্য এবং বেনামে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এ। অভিযোগের বিবরণে উঠে এসেছে এমন এক চিত্র, যেখানে সরকারি উন্নয়ন প্রকল্প কেবল অবকাঠামো নির্মাণের জন্য নয়, বরং একটি সংগঠিত আর্থিক সুবিধা আদায়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে বলে দাবি করা হচ্ছে। অভিযোগপত্রে বলা হয়েছে, বিভিন্ন সরকারি ভবনের সংস্কার ও উন্নয়ন প্রকল্পে কাজ আংশিক বা অসম্পূর্ণ

আরও পড়ুন
language Change