ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলার হাইল হাওরের জলাশয়ে মাছ শিকারের জাল থেকে একটি বিশালাকার অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। সোমবার (১৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়নের ভাড়াউড়া এলাকার হাইল হাওরে নবীন ও জাবেদ নামের দুই ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সূত্রে জানা যায়, সোমবার সকালে ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামে দুই ব্যক্তি মাছ ধরতে যান। এ সময় আকষ্মিক তাদের মাছ ধরার জালে একটি সাপ দেখতে পান। পরে মাছের জালে সাপের বিষয়টি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মো. সোনা মিয়ার নাতি কয়েছ আহমদকে জানান নবীন ও জাভেদ। কায়েছ বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে জালের মধ্যে অজগর সাপটিকে দেখতে পান। দীর্ঘ এক ঘণ্টার চেষ্টার পর ওই অজগরকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন। পরে সাপটি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল ইসলাম বলেন, "বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ একটি বিশালাকার অজগর সাপ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছেন। সাপটিকে আমাদের রেঞ্জ কার্যালয়ে রাখা হয়েছে। এটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হব।"
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত