তারিখ লোড হচ্ছে...

কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক ১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন ডিএজি-এএজিদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান টি-টোয়েন্টিতে ইতিহাস, ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন প্রাথমিক শিক্ষকদের যোগদানের তারিখ জানাল মন্ত্রণালয় পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩ ডিএমপির বিশেষ অভিযানে, গুলশান ও যাত্রাবাড়ীতে গ্রেফতার ৩৭ গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ চতুর্থ পেড়িয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করল উদ্যোক্তা জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় জনস্বার্থে কথা বলায় চটে গেলেন সদর উপজেলা সমাজসেবা ও সমবায় কর্মকর্তা পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব চট্টগ্রাম ওয়াসার পূষ্পধারা হাউজিং এর নতুন জালিয়াতির ফাঁদ, পা দিলেই সর্বনাশ জুলাইকে বিতর্কিত করার অপচেস্টা চলছে:জাহাঙ্গীর শিকদার জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষনা কেন্দ্রে শ্রমিক আনসারের নিরাপত্তার মাঝেও সেগুনগাছ চুরি কামরাঙ্গীরচরে মাদক, সন্ত্রাস, কিশোরগ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা মোংলায় তুষার রায়কে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্যের নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মাতৃদুগ্ধদানে সচেতনতা বৃদ্ধির আহ্বান ১৫৯ গ্যাংয়ে কাঁপছে ঢাকা কিছুতেই দমানো যাচ্ছে না কিশোর গ্যাং কালচার স্বামীর সম্পত্তির অধিকার চান শারিরীক প্রতিবন্ধী বিধবা রহিমা রাঙামাটিতে কৃষকের পেঁপে বাগান ধ্বংসের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন  এম এ রশিদের রংপুর ডায়েরি এখন মানুষের কণ্ঠস্বর কদমতলী থানা প্রেসক্লাব ঢাকা নির্বাচন ২০২৬: যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী এইচএম হাকিম তথ্য ও সম্প্রচার মন্ত্রীর হাত থেকে ভিওডি বাংলার ডিএমডির সম্মাননা গ্রহণ সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য দেওয়ার প্রবণতা গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী কেরাণীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৪ ফটিকছড়ি ছেঁড়া বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

রংপুর সদরে ফল মেলা ও পাটনার কংগ্রেসের উদ্বোধন

রংপুর সদরে ফল মেলা ও পাটনার কংগ্রেসের উদ্বোধন
পাঠক সংখ্যা
638

আলাউদ্দিন কবির, রংপুর প্রতিনিধিঃ

রংপুর সদর উপজেলায় কৃষি ও পুষ্টি উন্নয়নে কৃষকদের উদ্বুদ্ধ করতে ফল মেলা ও পাটনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) সকাল ১১টায় রংপুর সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুরের আয়োজনে এবং Programme on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh (PARTNER) প্রকল্পের আওতায় ফল মেলা ও পাটনার কংগ্রেসের শুভ উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রহুল আমিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সিরাজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রহুল আমিন বলেন, কৃষি খাতের আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে কৃষকদের নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। ফল মেলা ও এ ধরনের কর্মসূচি কৃষকদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ দুলাল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য এবং রংপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ আব্দুল গণি, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর সদর উপজেলা শাখার আমির মোঃ মাজহারুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রংপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন এবং রংপুর সদর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ মহিউদ্দিন মখদুমী।

এছাড়াও রংপুর সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মমিনপুর, হরিদেবপুর, চন্দনপাট ও সদ্যপুস্করিনী ইউনিয়নের কৃষক-কৃষাণী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মেলায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই), নাশিক প্লান্ট অ্যান্ড পট, মিঠাপুকুর, হর্টিকালচার সেন্টার বুড়িরহাট এবং ইস্পাহানি এগ্রোসহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের স্টল প্রদর্শন করে। স্টলগুলোতে উন্নত জাতের ফল, চারা, কৃষি প্রযুক্তি ও আধুনিক কৃষি উপকরণ প্রদর্শন করা হয়, যা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই গ্রামীণ উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শরীয়তপুর জেলার সখিপুরে পরকীয়ার জেরে বাগিনার হাতে মামা খুন

শাহিন আহমেদ, ভেদরগঞ্জ প্রতিনিধিঃ শরীয়তপুর সখিপুর থানার ডিএমখালি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ওহাব ঢালী কান্দি রুবেল খান, (২৫) পিতা: হাসু খান, একই গ্রামেরই বাগিনা রাজীব (১৮) পিতা: রসুল গাইন এর হাতে খুন হয় । স্থানীয় সূত্রে জানা যায় রুবেলের স্ত্রীর সাথে রাজীবের দীর্ঘদিন যাবত অবৈধ সম্পর্ক রয়েছে। এ বিষয়টি জানতে পারলে মামা রুবেল ও বাগিনা রাজীবে মধ্যে কথা কাটাকাটির হয়। এক পর্যায়ে রাজীব ক্ষিপ্ত হয়ে তার কাছে থাকা ছুরি দিয়ে রুবেলকে আহত করেন। ২২/০২/২০২৩ তারিখে চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়, চিকিৎসাধীন অবস্থায় ঢাকা একটি হাসপাতালে ০১/০/২০২৩ তারিখে মৃত্যু হয়। মররদেহ ঢাকা থেকে শরীয়তপুরের সখিপুর ডিএম খালী গ্রামের বাড়ীতে আসলে একহৃদয় বিধায়ক দৃশ্যের সৃষ্টি হয়। গ্রামের মানুষ দলবেঁধে নিহতের বাড়ীতে আসতে থাকে। এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান হাওলাদার বলেন

আরও পড়ুন
language Change