হাফিজ খান,
বরিশাল ব্যুরোঃ
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নে একটি মসজিদে এসি চুরির চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয়দের দাবি, বার্থী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মিয়ার বাড়ি সংলগ্ন মসজিদে মঙ্গলবার গভীর রাতে এসি চুরির চেষ্টা করা হয়। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা ঘটনাস্থলে গিয়ে দুই যুবককে আটক করেন।
আটককৃতদের মধ্যে একজনের নাম নবীন ঘারামী। তার পিতার নাম দুলাল ঘারামী বলে জানা গেছে। তাদের বাড়ি বনিয়াশুরি এলাকায় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দায়ের করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। উল্লেখ্য, অভিযোগের বিষয়ে তদন্ত ও আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত বলে গণ্য হবে না।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত