খুলনা প্রতিনিধিঃ
খুলনায় হত্যা, মাদক ও ধর্ষণ মামলা সহ মোট ২২টি মামলার আসামি ইমরান হাওলাদারকে গ্রেফতার করেছে র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানি খুলনা। র্যাব জানায়, মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৬ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা ৬টার দিকে র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর লবণচরা থানাধীন বিশ্বরোড টেক্সটাইল কলেজের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বটিয়াঘাটা উপজেলার গজালমারী তেঁতুলতলা রোড এলাকার বাসিন্দা নজরুল ইসলাম (বজলু হাওলাদার)এর ছেলে ইমরান হাওলাদার (৩২)-কে গ্রেফতার করা হয়।
র্যাবের প্রাথমিক তথ্য যাচাই ও পিসি-পি আর পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতার কৃত ইমরান হাওলাদারের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় ৩টি হত্যা চেষ্টা মামলা, ১টি ধর্ষণ মামলা, ৮টি মাদক মামলা এবং অন্যান্য অপরাধে আরও একাধিক মামলাসহ মোট ২২টি মামলা রয়েছে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্রে জানা গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন তিনি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।এলাকাবাসীর দাবি এই মাদক ব্যাবসায়ী,ধর্ষণকারী,খুনি ইমরানকে ফাঁসি বা ক্রচ ফায়ার দেয়া হোক।তা না হলে মাদকের ছোবলে আগামী প্রজন্ম ধংস হয়ে যাবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত