আবদুল মোতালেব
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৮টা ৫৫ মিনিটে বেগমগঞ্জ মডেল থানাধীন গণিপুর কলেজ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসআই (নিঃ) মো. মিনহাজুল আবেদীনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ মডেল থানার ৬ নম্বর চৌমুহনী পৌর ওয়ার্ডের গণিপুর কলেজ রোড এলাকায় অভিযান চালায়। অভিযানকালে স্বপ্ন নামীয় একটি দোকানের সামনে পাকা রাস্তার ওপর সন্দেহজনক অবস্থায় অবস্থানরত দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-ইব্রাহীম স্বপন (৫২), পিতা মৃত সুলতান মিয়া, মাতা মৃত শোকর বানু। তার বাড়ি সোনাইমুড়ী উপজেলার ৭ নম্বর বজরা ইউনিয়নের পূর্ব চাঁদপুর (হাজী বাড়ি) এলাকার ৪ নম্বর ওয়ার্ডে। অপরজন আমির হোসেন (২৮), পিতা আবু তৈয়ব, মাতা সাদিয়া। তার বাড়ি একই ইউনিয়নের রশিদপুর এলাকার ১ নম্বর ওয়ার্ডে। ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রয়ের উদ্দেশ্যে তারা বহন করছিল বলে পুলিশের ধারণা।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে আরও জানা যায়, মাদক পাচার ও বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক নির্মূলে কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। নোয়াখালী জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালনা করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত