তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা ভক্তদের কাছে পিয়ার বার্তা: এই পথটাকে উপভোগ করুন লাইলাতুল কদরের রাতে ইবাদত, জিকির ও দোয়ার ফজিলত ঝগড়া এড়িয়ে গেলে কি সম্পর্ক সত্যিই সুখী থাকে দীঘিনালায় পুলিশের অভিযানে গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিপন আটক আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ সংসদ অধিবেশনে দর্শকসারিতে ড. ইউনূস ও তারেক পরিবারের সদস্যরা খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন শেরপুরে পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে ইফতার মাহফিল ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন: নাহিদ ইসলাম সিরাজগঞ্জে শহীদ পুলিশ পরিবারের মাঝে আইজিপির ঈদ উপহার বিতরণ বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পাবে কোন দেশ ধুনটে ইউপি কার্যালয়েই বাদী ও নারীকে মারধরের অভিযোগ জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে বিপিসির নতুন সিদ্ধান্ত ত্যাগ, নির্যাতন সহ্য করেও বিএনপি'র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসপাতালে মির্জা আব্বাস জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গোয়েন্দা প্রতিবেদন উপেক্ষা বিটিভির প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে মনিরুল! কাজ শেষ না হতেই বিল পরিশোধ গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের আদালতের রায় না মেনে নদী দখল করে দেশবন্ধু সিমেন্ট ফ্যাক্টরির কার্যক্রম দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো প্রধানমন্ত্রী ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদের প্রথম অধিবেশন বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১

প্রাণিসম্পদ অধিদপ্তরের পিডি ডা: মো: আনিছুর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ!

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

প্রাণিসম্পদ অধিদপ্তরের সক্ষমতা জোরদারকরণ প্রকল্পের পিডি ডা: মো: আনিছুর রহমানের বিরুদ্ধে প্রকল্পের কোটি কোটি টাকা আত্ম্সাতের অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। অভিযোগটি বর্তমানে দুদকের যাচাই বাছাই সেলে রয়েছে। অচিরেই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন।
দুদকের অভিযোগের বর্ণনায় জানাগেছে, সক্ষমতা জোরদারকরণ প্রকল্পের পিডি ডা: মো: আনিছুর রহমান দুর্নীতির আশ্রয় নিয়ে নানা কৌশলে প্রকল্পের টাকা হাতিয়ে নিচ্ছেন। বর্তমান প্রকল্পের স্টেমিটেড কস্ট ২২০ কোটি টাকা। মেয়াদ ৩০/০৬/২০২৩ ইং পর্যন্ত। অদ্যাবধি প্রকল্পের অগ্রগতি মাত্র ২০-২৫% । তিনি মুল কাজ না করে কেবল ডিপিপি সংশোধন ও কেনাকাটায় ব্যস্ত। অথচ: কাজগুলো করার কথা ছিলো প্রকল্পের অবকাঠামো উন্নয়নের কাজ শেষ করার পর। তিনি অনুমোদিদ এপিপি অনুযায়ী ৪০ কোটি টাকার দরপত্র আহবান করেছেন। যেমন: ভবিষ্যতে নির্মিত হবে ভবনের জন্য আসবাবপত্র ক্রয় বাবদ ০৪ কোটি টাকা। ৬৫ টি জেলায় ট্রেনিং রুম মাটি ভরাট ,ভৌত অবকাঠামো নির্মাণ বাবদ ২৫ কোটি টাকা। বিভিন্ন দপ্তরে ফ্রিজ সরবরাহের জন্য ৩ কোটি ৪০ লক্ষ ৮০ হাজার টাকা। বিভিন্ন দপ্তরে আসবাবপত্র সরবরাহের জন্য ৪ কোটি ০৬ লক্ষ ৫০ হাজার টাকা। ২৬ জেলায় ক্লোডরুম স্থাপন বাবদ ৪ কোটি ৫৫ লাখ টাকা। বিভিন্ন দপ্তরে ডেক্সটপ কম্পিউটর সরবরাহের জন্য ১ কোটি ৫৯ লাখ ২০ হাজার টাকা, এসি ,ফটোকপিয়ার, ল্যাপটপ,বইপত্র ক্রয়ের জন্য ৫০ লাখ টাকা। এবং অন্যান্য মোট ৪০ কোটি টাকা খরচ করেছেন।
এসব খাতে নানা প্রকার কৌশল প্রযোগ করে তিনি সিংহভাগ টাকা আত্মসাত করেছেন। আর সেসব টাকা দিয়ে বসুন্ধরা ডি ব্লকে ২২০০ বর্গ ফুটের এবং ই-ব্লকে ১৬৫০ বর্গ ফুটের ২ টি ফ্ল্যাট কিনেছেন । মিরপুর-৬ শিয়াল বাড়ী এলাকায় ১৩৩৮ বর্গ ফুটের একটি ফ্ল্যাট কিনেছেন। পুর্ব রাজাবাজার ফার্মগেট এলাকায় ২২০০ বর্গ ফুটের একটি ফ্ল্যাট কিনেছেন। টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ায় ১০ কাঠা জায়গার ওপর বিশাল বাড়ী নির্মাণ করেছেন। নিজের ও পরিবারের ব্যবহারের জন্য ২ খানা লেটেষ্ট মডেলের গাড়ি ক্রয় করেছেন। তার নামে বেনামে ব্যাংক ও পোষ্ট অফিসে কোটি কোটি টাকা, এফডিআর ও সঞ্চয়পত্র রয়েছে। যা তার চাকুরী জীবনের আয়ের সাথে সংগতিপূর্ণ নয়। দুদক সঠিকভাবে অনুসন্ধান করলেই তার থলের বিড়াল বেরিয়ে পড়বে।
উল্লেখ যে, এর আগে ৩ টি প্রকল্পে কর্মকালীন সময়ে তিনি ব্যাপক দুর্নীতি করায় কর্তৃপক্ষ তাকে অপসারণ করে দুরবর্তী উপজেলায় বদলী করেন। ফলে অদ্যাবধি তার কোন প্রমোশন হয়নি। বর্তমানে তিনি নিজেকে সরকার সমর্থিত একজন কর্মকর্তা হিসাবে পরিচয় দিচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে পিডি ডা: মো: আনিছুর রহমান বলেন, অভিযোগগুলো কাল্পনিক এবং মনগড়া। সক্ষমতা জোরদারকরণ প্রকল্পে কোন প্রকার অনিয়ম-দুর্নীতি হয়নি । শতভাগ সচ্ছতা ও জবাবদিহিতার আওতায় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। দুদকে যে ব্যক্তি অভিযোগ করেছেন তিনিও ভুয়া। আপনারা প্রয়োজনে অভিযোগকারীর মোবাইল ফোনে (কল) করে দেখতে পারেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঢাকার আশুলিয়ায় ছাত্রদলের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ডামি নির্বাচন পরবর্তী বিএনপির সহ- পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক এম,পি ঢাকা-১৯ ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু’র সার্বিক তত্ত্বাবধানে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের আশুলিয়া থানা ছাত্রদলের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ ফ্রেব্রুয়ারী ২৪ইং শনিবার বিকেলে আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া এলাকায় এ সভার আয়োজন করা হয়। এসময় আশুলিয়া থানা ছাত্রদলের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঢাকা জেলা উওর ছাত্র দলের সাবেক আহবায়ক মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন,৭ জানুয়ারি নিজেদের মধ্যে একটি প্রহসনের অনুষ্ঠানের আয়োজন করেছিলো বর্তমান অবৈধ অগণতান্ত্রিক সরকার। বাংলাদেশের সর্বস্তরের জনগণ ঘৃণাভরে সেই অনুষ্ঠানকে প্রত্যাখ্যান করেছেন। আমরা হতাশ নই, আগামী দিনে বিএনপির যেকোনো আন্দোলন সংগ্রামে অতীতের ন্যায় আমরা বলিষ্ঠ ভূমিকা রাখব। আমাদের এক দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব। আশুলিয়া থানা ছাত্রদল

আরও পড়ুন
language Change