তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদক কার্যালয় অভিযোগ ভোলাহাটে সরকারী রাস্তার ড্রেন পরিষ্কার করলেন যুব উন্নয়ন ক্লাব ঝিনাইগাতীতে উত্তরণ অ্যালামনাইয়ের কার্যনির্বাহী কমিটি ঘোষণা ঝালকাঠি সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক কমিটি গঠিত রামগড়ে সৌ‌দি’র খেজুর বিতরণ সমপন্ন চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন রংপুরে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ কেশবপুরে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ইফতার মাহফিল মোংলায় কোস্ট গার্ডের অভিযানে বিদেশী মদ সহ আটক ১ আপন ভাই-বোনকে যাকাতের টাকা দেয়া যাবে কি? পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন পুঁজিবাজারে লেনদেন কমেছে ২৪ শতাংশ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ খুলনায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি সায়মন গ্রেফতার সঠিকভাবে দায়িত্ব পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী খুলনার চাঞ্চল্যকর রাজীব হত্যা মামলার প্রধান আসামি শিপন গ্রেফতার হত্যা মামলায় মা-বাবাসহ ছেলে গ্রেফতার রামগড়ে জ্বালানি তেলের সংকট, তেল দোকানে উপচে পড়া ভিড় সাদাকাতুল ফিতরের আলোচনা: মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান ভারতে ধনী তারকাদের শীর্ষে শাহরুখ খান আমতলীতে খাস জমি নিয়ে সংঘর্ষ, আহত-৭ মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পুর্ন পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী কুয়াকাটায় রাতের আঁধারে কেটে ফেলা হলো দুই শতাধিক গাছ চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে স্বর্ণসহ আটক ১ বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে চাটমোহরে কৃষকের জমির তরমুজের গাছ উপড়ে ফেলার অভিযোগ  শ্রমিকদের বেতন-বোনাস ঈদের আগে পরিশোধ বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি ইরানের রামগড়ে ভিজিএফের চাল বিতরণ শেরপুরের নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মহাসড়কে বেলাই ব্রিজ এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১২ রাজধানীর কাভার্ডভ্যানের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু মঠবাড়িয়ায় ব্যবসায়ীকে আটকে ভিডিও ধারণ ও মুক্তিপণ দাবি তিন দিন স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড

ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষসহ ৩ জনের বিরুদ্ধে প্রায় আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগদুদকে মামলা

পাঠক সংখ্যা
638

কুমিল্লা প্রতিনিধি॥
ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষসহ ৩ জনের বিরুদ্ধে প্রায় আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগপ্রায় আড়াই কোটি টাকা তিনজন মিলে আত্মসাতের অভিযোগে ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ রতন কুমার সাহা ও কলেজের দুই স্টাফের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। মামলাটির বাদী কুমিল্লা দুর্নীতি দমন কার্যালয়ের সহকারী পরিচালক রাফি মোঃ নাজমুস সাদাত। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক ফজলুল হক।
মামলার অপর দুই আসামি হলেন কলেজের সাবেক হিসাব রক্ষক ও বর্তমানে প্রধান সহকারী মোহাম্মদ আবদুল হান্নান এবং অফিস সহকারি কাজে জাহাঙ্গীর আলম।
প্রফেসর রতন কুমার সাহা ২০১৮ সালের ১৫ই ফেব্রুয়ারি থেকে ২০১৯ সালের ৩০ মে পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। তিনি একই বছরের জুন মাসের ১১ তারিখ অধ্যক্ষ প্রফেসর মোঃ রুহুল আমিন বিয়ার নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
মামলার বাদী এজাহারে উল্লেখ করেন,অনুসন্ধান কালে দেখা যায়, প্রফেসর রতন কুমার সাহা, আব্দুল হান্নান ও কাজী জাহাঙ্গীর আলম কলেজের ৪৪টি খাতের অন্যতম বিভিন্ন পরীক্ষা, উন্নয়ন, ল্যাবরেটরি, মিলাদ, পূজা, ব্যবহারিক, ম্যাগাজিন, শিক্ষা সফর, অত্যাবশ্যকীয় কর্মচারী তহবিল ও বিভিন্ন খাত থেকে ভুয়া চাহিদা পত্র বিল ভাউচার ও অনিয়ম করে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন।
আরো উল্লেখ করা হয়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে মোড় ৪৪টি ব্যাংক হিসাবের মাধ্যমে ভিন্ন বিষয় বা খাত ভিত্তিক আর্থিক আয় ব্যয় নির্বাহ করা হয়ে থাকে। তার মধ্যে সোনালী ব্যাংক লিমিটেড এর তিনটি হিসাব কুমিল্লা কর্পোরেট শাখা ও একটি হিসাব কুমিল্লা শিক্ষা বোর্ড শাখায় এবং অবশিষ্ট ৪০টি হিসাব পূবালী ব্যাংক লিমিটেড ভিক্টোরিয়া কলেজ শাখার মাধ্যমে পরিচালিত। অনুসন্ধানে প্রাপ্তর রেকর্ড অনুযায়ী, প্রফেসর রতন কুমার সাহা ২০১৮ সালের ১৫ই ফেব্রুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ পদে যোগদান কালে ৪৪টি ব্যাংক হিসাবে স্থিতি ছিল সাত কোটি ১৫ লক্ষ ২৯ হাজার ৭২৮ টাকা এবং পরবর্তীতে ২০১৯ সালের ১১ই জুন পরবর্তী অধ্যক্ষ প্রফেসর মোঃ রুহুল আমিন ভুঁইয়ার নিকট দায়িত্ব অর্পণ কালে ওই স্থিতির পরিমাণ ছিল ৫ কোটি ৫৩ লক্ষ ৫৮ হাজার ৫৪৬ টাকা। এই তথ্য পেয়ে কলেজের অর্থ আত্মসাৎ এর অভিযোগ উত্থাপিত হওয়ায় অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন ভূঁইয়া দায়িত্ব গ্রহণের পর পরই ভিক্টোরিয়া কলেজের অধ্যাপক সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপক পর্যায়ের পাঁচ জন শিক্ষক সমন্বয়ে একটি অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটি গঠন করেন। কমিটি তাদের প্রতিবাদনে ভিক্টোরিয়া সরকারি কলেজের বিভিন্ন তহবিল, ২২টি খাতের আয় ব্যয় পর্যালোচনা শেষে এগুলোতে বিল ভাউচার নেই, এমনকি ব্যয়ের অস্তিত্ব নেই, সংশ্লিষ্ট বিভাগের বা কমিটির রিকুইজিশন নেই, মালামাল গ্রহণ বা বিতরণের প্রমাণ নেই কিংবা বিধিমতাবেক ক্রয় অর্থ ব্যয় হয়নি বলে উল্লেখ করেন। তারা প্রফেসর রতন কুমার সাহা কর্মকালীন বিভিন্ন আর্থিক অনিয়ম ও আত্মসাৎ এর তথ্য আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন।
এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটির করা করা অভিযোগ সংশ্লিষ্ট ব্যয় ভাউচার সমূহ এবং খরচের চাহিদা পত্র যাচাইসহ সেগুলোতে স্বাক্ষরকারী এবং চাহিদা প্রদানকারী কর্মচারী ও শিক্ষকগণের লিখিত বক্তব্য গ্রহণ করে প্রতিবেদন উল্লেখ করা হয় – ভাউচারে রিকোজেশনের স্বাক্ষর তাদের নয়। প্রকৃতপক্ষে না হলেও বা ব্যয়ের ভিত্তি না থাকা সত্ত্বেও ভাউচারগুলো পাস করে ব্যয় দেখানোর মাধ্যমে অভিযোগ সংশ্লিষ্ট রতন কুমার সাহা, হিসাব রক্ষক আব্দুল হান্নান এবং ক্যাশিয়ার কাজী জাহাঙ্গীর আলমের পরস্পর যোগ সাজশে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা ২কোটি ৪০ লাখ ৯২ হাজার ৯৬০ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে প্রতীমান হয়।
দুদকের উপ-পরিচালক ফজলুল হক জানান, মামলাটি তদন্ত করতে এখন একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হবে। তিনি মামলার তদন্তে প্রয়োজনীয় যেসব পদক্ষেপ নেয়ার সেগুলো পর্যায়ক্রমে করে যাবেন। আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যা যা করণীয় তার কোন ব্যতয় ঘটবে না।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিয়ানীবাজারে চিনি ছিনতাই কান্ডে ছাত্রলীগকে ‘কলংকিত’ করার দায় কার

  হাসান জুলহাস, সিলেট:: # ১১জনের নামে মামলা # গ্রেফতার ২ জনের রিমান্ড আবেদন হয়নি # ব্যবহৃত মোটর সাইকেল ও কার জব্দে তৎপর পুলিশ # ভিডিও ফুটেজ উদ্ধার হলেও প্রকৃতরা আড়ালে # ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত ছিনতাই হয় বেশী বিয়ানীবাজারের চাঞ্চল্যকর ২৪ লাখ টাকার চিনি ছিনতাই কান্ডে প্রশাসন ও জনমনে তোলপাড় চলছে। এ ঘটনায় ছাত্রলীগের পদবীধারী একাধিক নেতা এবং এই সংগঠনের রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থাকা বহিরাগতরা জড়িত থাকায় সর্বত্র বইছে সমালোচনার ঝড়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও এ নিয়ে ট্রল করছেন সমালোচকরা। ছিনতাই কান্ড নিয়ে জনমনে বিভ্রান্তি এড়াতে মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলন করেছে থানা পুলিশ। এতে ঘটনার নানা বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ইয়াহিয়া আল মামুন ও অফিসার ইনচার্জ দেবদুলাল ধর।   পুলিশ জানায়, ছিনতাই

আরও পড়ুন
language Change