তারিখ লোড হচ্ছে...

বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি

দুই বছর পর আবারও তৈলারদ্বীপ সেতুতে টোল আদায়ের উদ্যোগ

পাঠক সংখ্যা
638

মো. আব্বাস উদ্দীন
চট্টগ্রাম প্রতিনিধিঃ

প্রায় দুই বছর টোলমুক্ত থাকার পর চট্টগ্রামের আনোয়ারা ও বাঁশখালীর সীমান্তে সাঙ্গু নদীর ওপর নির্মিত তৈলারদ্বীপ সেতুতে আবারও টোল আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ সেতুটির ইজারা দেওয়ার জন্য কোটেশন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মঙ্গলবার (৩০ জুন) প্রকাশিত এ বিজ্ঞপ্তির পর থেকেই স্থানীয় বাসিন্দা, যাত্রী ও বিভিন্ন যানবাহনের চালকদের মধ্যে ব্যাপক অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় একটি পত্রিকায় চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা স্বাক্ষরিত ইজারা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

জানা যায়, ২০০১ সালের ১৭ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ৩২ কোটি টাকা ব্যয়ে ৫১২ মিটার দৈর্ঘ্যের তৈলারদ্বীপ সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন। পরে ২০০৬ সালের ২৯ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেতুটি যান চলাচলের জন্য উদ্বোধন করেন। এরপর থেকে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ইজারার মাধ্যমে সেতুটিতে টোল আদায় করে আসছিল।
তবে সেতুটির দৈর্ঘ্য এক কিলোমিটারের কম হওয়ায় দীর্ঘদিন ধরে আনোয়ারা ও বাঁশখালীর বাসিন্দারা টোল আদায়ের বিরোধিতা করে আসছেন। টোল প্রত্যাহারের দাবিতে বিভিন্ন সময়ে মানববন্ধন, বিক্ষোভ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপিও দেওয়া হয়। ২০১৭ সালে চট্টগ্রামের সাবেক মেয়র মাহামুদুল ইসলাম চৌধুরী হাইকোর্টে রিট আবেদন করলে আদালত টোল আদায় স্থগিত করেন। এরপরও ইজারা কার্যক্রম চললেও ২০২৪ সালের আগস্ট থেকে সেতুটি টোলমুক্ত ছিল।

কিন্তু দীর্ঘ সময় টোলমুক্ত থাকার পর আবারও ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ায় স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। আনোয়ারা-বাঁশখালী সড়কের বাসচালক মোহাম্মদ আলমগীর বলেন, সেতুটি চালুর পর থেকেই টোল আদায়ের নামে সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করা হয়েছে। আমরা চাই, তৈলারদ্বীপ সেতুতে আর যেন টোল আদায় চালু না হয়। স্থানীয় প্রশাসন ও সরকারের কাছে আমাদের এ দাবি।m স্থানীয় বাসিন্দা রিফাতুল ইসলাম বলেন, মোটরসাইকেলসহ ছোট ছোট যানবাহন থেকেও টোল নেওয়া হতো। এতে সাধারণ মানুষের ভোগান্তির শেষ ছিল না। দুই বছর পর আবারও টোল চালুর উদ্যোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাস মালিক সমিতি, যানবাহনের মালিক ও স্থানীয়দের দাবি, তৈলারদ্বীপ সেতু নির্মাণে কোনো বৈদেশিক ঋণ বা অনুদান নেওয়া হয়নি; সম্পূর্ণ দেশীয় অর্থায়নে এটি নির্মিত হয়েছে। তাই এ সেতুতে টোল আরোপের যৌক্তিকতা নেই বলে তারা মনে করেন।

চট্টগ্রামের সাবেক মেয়র মাহামুদুল ইসলাম চৌধুরী বলেন, চট্টগ্রামে একই দৈর্ঘ্যের আরও অনেক সেতুতে টোল নেই। তাহলে শুধু তৈলারদ্বীপ সেতুতেই কেন টোল আদায় হবে? আদালতও আগে টোল আদায় স্থগিত করেছিলেন। গত দুই বছর সেতুটি টোলমুক্ত ছিল। হঠাৎ করে আবার ইজারা বিজ্ঞপ্তি দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, সেতু মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তৈলারদ্বীপ সেতুর ইজারা কোটেশনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরকার টোলমুক্ত রাখার সিদ্ধান্ত নিলে আমাদের কোনো আপত্তি থাকবে না।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ১২ সেনা আহত

সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ১২ সেনা আহত

ডেস্ক রিপোর্টঃ সৌদি আরবের আল-খারজ এলাকায় অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের এক ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১২ মার্কিন সেনাসদস্য আহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) গভীর রাতে পরিচালিত এই হামলার বিষয়টি রয়টার্সকে নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা। আহতদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। ইরান এই অভিযানে একযোগে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন ব্যবহার করেছে, যা সরাসরি মার্কিন সেনাদের আবাসন ও কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সমন্বিত যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে আহত মার্কিন সেনাসদস্যের মোট সংখ্যা বেড়ে ৩০০ জনে দাঁড়িয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সর্বশেষ তথ্য অনুযায়ী, আগে আহত হওয়া সেনাদের মধ্যে ২৭৩ জন ইতিমধ্যে সুস্থ হয়ে পুনরায় কর্মস্থলে যোগদান করেছেন। তবে চলমান এই চার সপ্তাহের রক্তক্ষয়ী

আরও পড়ুন
language Change