মো. জুয়েল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত জনপ্রিয় ও বহুল প্রচারিত আঞ্চলিক দৈনিক ‘দৈনিক যুগের কথা’ পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে কেক কর্তন ও এক আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার (০১ জুলাই) সকাল সাড়ে ১০টায় পৌর শহরের চৌরাস্তায় অবস্থিত ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের তৃতীয় তলার আধুনিক হলরুমে পত্রিকা পরিবারের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক যুগের কথা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ হুমায়ুন কবির সুমন। সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খানের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক শেখ এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও জ্যেষ্ঠ সাংবাদিকরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ‘দৈনিক যুগের কথা’ দীর্ঘ ১৭ বছর ধরে সিরাজগঞ্জসহ উত্তরবঙ্গের মানুষের সুখ-দুঃখ ও অধিকারের কথা তুলে ধরছে। আগামীদিনেও এই পত্রিকা তার সাহসিকতা ও নিরপেক্ষতার ধারা বজায় রেখে আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ইন্না, সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল ও ইউসুফ দেওয়ান রাজু, সহ-সভাপতি হীরুক গুণ, সাংস্কৃতিক সম্পাদক দিলীপ গৌর, কার্যকারী সদস্য মোঃ নুরুল ইসলাম বাবু, জ্যেষ্ঠ সাংবাদিক তফিজ উদ্দিন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস হাসান, দৈনিক যুগের কথা পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি সাগর বসাক প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সিরাজগঞ্জের আহ্বায়ক নব কুমার কর্মকার, যুগের কথা’র জ্যেষ্ঠ সাংবাদিক আহসান হাবীব মুন্না, জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রহমত আলীসহ কামারখন্দ, শাহজাদপুর ও চৌহালী উপজেলার প্রতিনিধিরা।
একই সাথে প্রেসক্লাবের কার্যকারী সদস্য সোহাগ হাসান জয়, দৈনিক ভোরের দর্পন এর জেলা প্রতিনিধি এসএম আল আমীন, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি সুজন সরকার, রায়জিং বিডির জেলা প্রতিদিন অদ্যিত রাসেল, আরটিভির জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম, গ্লোবাল টিভি জেলা প্রতিনিধি মোঃ রাকিবুল ইসলাম রাকিব, দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি মোঃ আলমগীর কবির, গ্রীন টিভি জেলা প্রতিনিধি ছাম্মি আহমেদ আজমীর, দৈনিক অগ্নিশিখা জেলা প্রতিনিধি রকিবুল ইসলাম, দৈনিক চিত্র জেলা প্রতিনিধি মোঃ হোসেন আলী ছোট্ট, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মারুফ হোসেন সহ সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। আলোচনা সভা শেষে অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক ও সাংবাদিক নেতৃবৃন্দ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত