ডেস্ক রিপোর্টঃ
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, বাংলাদেশ পুলিশ সব ধর্মের মানুষের সমান নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও নির্বিঘ্নে ধর্মীয় কার্যক্রম পালনের পরিবেশ নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশ সার্বক্ষণিক তাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। বুধবার (১ জুলাই) জেলা পুলিশের সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে চট্টগ্রাম জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
পুলিশ সুপার, জেলার প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি মানসম্মত সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সচল রাখার বিষয়ে সংশ্লিষ্ট কমিটিকে অনুরোধ করেন। এছাড়া উপস্থিত নেতৃবৃন্দকে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রাখা, গুজব ও অপপ্রচার প্রতিরোধে সচেতন ভূমিকা পালন করার দিকনির্দেশনা প্রদান করেন। উপস্থিত সবাই ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা, আস্থা ও সমন্বয়ের মাধ্যমে সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পূজা কমিটি নেতৃবন্দরা বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, বিদ্যমান সমস্যা ও নিরাপত্তা সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চট্টগ্রাম জেলা পুলিশের ভূমিকার প্রশংসা করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত