সোহাঈদ খান জিয়াঃ
লায়ন্স ক্লাব অফ চাঁদপুর রুপালি মাসিক রেগুলার মিটিং ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ( ৩০ জুন ২৬) রাতে চাঁদপুর লায়ন্স সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় নবাগত সভাপতি ইলেক্ট প্রেসিডেন্ট লায়ন আলমগীর আলম জুয়েল বলেন, লায়ন্স ক্লাব অফ চাঁদপুর রুপালি দেশের দ্বিতীয় স্থানে রয়েছে । আমাদের এই সংগঠনটি সারা পৃথিবীতে রয়েছে এই সংগঠনের মূল উদ্দেশ্য আত্ম মানবতার সেবায় নিয়োজিত। অন্যান্য বছরের ন্যায় এ বছরও আমরা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে। এছাড়াও দুস্থদের মাঝে সহযোগিতা করা হবে।এবং আপদকালীন সময়ে সংগঠনের পক্ষ থেকে যা যা করণীয় আমরা প্রস্তুত রয়েছি। সাবেক সেক্রেটারি লায়ন গোলাম হোসেন টিটুর সঞ্চালনায়, বক্তব্য রাখেন, সাবেক পিপি মোহাম্মদ জিকরুল আহসান, সাবেক আই পি পি লায়ন মোহাম্মদ খোরশেদ আলম বাবুল, জয়েন্ট সেক্রেটারি মোঃ সাখাওয়াত হোসেন, ট্রেজারার মোহাম্মদ সৈয়দ হোসেন গাজী, লিও প্রেসিডেন্ট ফেরদৌস আক্তার ঈশিতা, সেক্রেটারি আখি ইসলাম, প্রকৌশলী আহাম্মেদ দিদার, আব্দুল করিম, আব্দুল কুদ্দুস, কাজী সুমাইয়া প্রমূখ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সেক্রেটারি ইলেক্ট কাজী মোস্তাফিজুর রহমান। ক্যাপশান, লায়ন্স ক্লাব অফ চাঁদপুর রুপালি নতুন কমিটির সভাপতি লায়ন আলমগীর আলম জুয়েল ও সেক্রেটারি কাজী মুস্তাফিজুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত