হাফিজ খান,
বরিশাল ব্যুরোঃ
স্টার্টআপ প্রদর্শনীতে দেশের সেরা ১০ প্রতিষ্ঠানের তালিকায় স্থান পাওয়ায় পটুয়াখালীর গলাচিপা এন জেড আলিম মাদ্রাসার তিন শিক্ষার্থী ও দুই শিক্ষককে সংবর্ধনা দিয়েছেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জর মোঃ এজাজুল হক। আজ বিকাল চারটায় উপজেলা নির্বাহী কর্মকর্তায় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. আবুল কালাম সাঈদ এবং জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট খালিদ হাসান মিল্টনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইউএনও আবু জর মোঃ এজাজুল হক শিক্ষার্থী ও শিক্ষকদের অভিনন্দন জানিয়ে বলেন, এ অর্জন শুধু একটি প্রতিষ্ঠানের নয়, গলাচিপা উপজেলার জন্যও গর্বের। ভবিষ্যতে নতুন নতুন উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে আরও সাফল্য অর্জন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। এর আগে ২৯ জুন ঢাকার চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিংকর্মসূচীতে সারাদেশ থেকে ১০০ টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগীয়তায় গলাচিপা এন জেড আলিম মাদ্রাসা টপ টেন হওয়ার গৌরব অর্জণ করে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত