মো.মাসুদ রানা,খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
দৃঢ় ইচ্ছা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে যে কোনো বাধা জয় করা সম্ভব, তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো পার্বত্য জেলা খাগড়াছড়ির সন্তান জশোয়া দেওয়ান। বাংলাদেশ সিভিল সার্ভিস ( বিসিএস ) ৪৭ তম পরীক্ষায় তিনি সাফল্যের সাথে প্রশাসন ক্যাডারে (সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট) নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
জশোয়া দেওয়ান খাগড়াছড়ির খবং পড়িয়া এলাকার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মৃত শুভাশীষ দেওয়ান। বাবার অনুপস্থিতি ও জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে তিনি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে মাস্টার্স (স্নাতকোত্তর) সম্পন্ন করেন।
মেধাবী ও পরিশ্রমী জশোয়া দেওয়ান বর্তমানে বাংলাদেশ কৃষি ব্যাংকে 'অফিসার' পদে সুনামের সাথে কর্মরত আছেন। ব্যাংকের ব্যস্ততম দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিসিএস এর জন্য নিজের প্রস্তুতি ধরে রাখেন এবং আজ দেশের প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা হিসেবে নিজের স্থান নিশ্চিত করেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত