তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সাড়ে চারশ নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ধনবাড়ীতে এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে (ইউএনও) সাথী সিলেট শিক্ষাবোর্ড ও উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে শ্রীমঙ্গলে এইচএসসি পরীক্ষায় বসলো ৮ শিক্ষার্থী বাকেরগঞ্জের দুর্গাপাশায় বিএনপিতে কলহ রক্তক্ষয়ি সংঘাতের আশঙ্কা চিকিৎসক সংকটকে হার মানিয়ে সেবার নজির গড়ছে রাঙামাটির স্বাস্থ্যসেবা সুন্দরবনে বন-বিভাগের অভিযান বিপুল পরিমাণ বিষ ও শুটকি তৈরির সরঞ্জাম উদ্ধার খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান, ৫২ রাউন্ড এফসিসি গোলাবারুদ উদ্ধার ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিল চীন নেইমারকে নিয়েই ছক কষছেন আনচেলত্তি ফটিকছড়ি উত্তর উপজেলা ও হালদা থানা অনুমোদন সারাদেশের ন্যায় দীঘিনালায়ও শুরু হলো এইচএসসি পরীক্ষা নবাবগঞ্জ থানা মহিলা দলের সভাপতি সহ ১০ জন মহিলা দলের নেত্রীর পদত্যাগ চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা গায়ে হলুদের আগের দিন কনের রহস্যজনক মৃত্যু মৌলভীবাজারে জমিজমা বিরোধের জেরে মতিনকে হত্যা, আপন ৩ ভাই-১ বোন ও ভাইয়ের স্ত্রীসহ গ্রেফতার ৫ নকশাবহির্ভূতভাবে নির্মিত ৭টি ভবন ও অনুমোদনহীন গুদাম সীলগালা আমি এখনো সংসদ সদস্য, ভুলে যাবেন না-রাঙামাটিতে ফিরে দীপেন দেওয়ান সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধ: সওজের মামলা,গ্রেফতার শ্রীমঙ্গলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে: প্লেকার্ড হাতে স্থানীয়দের বিক্ষাভ খাগড়াছড়ির জশোয়া দেওয়ান ৪৭তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক নীরিহ এক ব্যাক্তির জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ জাতীয় স্টার্টআপ প্রদর্শনীতে দেশের সেরা ১০ এ গলাচিপার এন জেড আলিম মাদ্রাসা লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালী মাসিক রেগুলার মিটিং ও পরিচিতি সভা সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত আনারসের পাশে জায়গা করে নিচ্ছে কাজুবাদাম মধুপুরে ফ্যানের সাথে ঝুলে যুবকের আত্মহত্যা পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর রাজধানীতে সেপটিক ট্যাংকে বিস্ফোরণে দগ্ধ ৩ আজ থেকে শুরু হলো এইচএসসি পরীক্ষা জুলাই যোদ্ধাদের আত্মত্যাগে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক যুগের কথা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত সাতক্ষীরায় পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসের চাপায় ছেলে নিহত, আহত শিক্ষক পিতা পাটকেলঘাটা বাজারে ইউএনওর অভিযান: ৩ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা সবুজায়নে বাঘাইহাট জোনের উদ্যোগ, পাহাড়ি-বাঙালি পরিবারের হাতে গাছের চারা হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন রেনু মিয়া রোগাক্রান্ত মৌলভীবাজার জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন নামাজে পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের রামগড় পাহাড়াঞ্চল গবেষণা কেন্দ্রে কফি চাষে সফলতা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন স্বপ্ন পুঁজি করে এগিয়ে চলা: সংগ্রাম পেরিয়ে স্বাবলম্বিতার দীঘিনালার নারী উদ্যোক্তা হালিমা খাতুন নোয়াখালীতে শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ মেট্রোরেলের ঢাবি স্টেশন ৩ ঘণ্টা বন্ধ থাকবে ইতিহাস বলছে নরওয়ের কাছে হেরে বিদায় নিবে ব্রাজিল

চিকিৎসক সংকটকে হার মানিয়ে সেবার নজির গড়ছে রাঙামাটির স্বাস্থ্যসেবা

পাঠক সংখ্যা
638

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধিঃ

সবুজ পাহাড়, বিশাল কাপ্তাই হ্রদ আর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত রাঙামাটি। কিন্তু পর্যটনের এই জনপদের আরেকটি বাস্তবতা হলো; দুর্গম পাহাড়, বিচ্ছিন্ন বসতি ও দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এখানকার অন্যতম বড় চ্যালেঞ্জ। পাহাড়ি আঁকাবাঁকা সড়ক কিংবা নৌপথে ঘণ্টার পর ঘণ্টা ভ্রমণ করে চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছাতে হয় হাজারো মানুষকে। তাদের অনেকেই ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য এবং প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠী।

এমন বাস্তবতায় সীমাহীন জনবল সংকট ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতি সত্ত্বেও প্রতিদিন স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগ। সীমিত জনবল নিয়ে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরলস প্রচেষ্টায় জেলার লাখো মানুষের চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, রাঙামাটি জেলায় চিকিৎসকের অনুমোদিত মোট পদ ৩১১টি। এর মধ্যে বর্তমানে কর্মরত রয়েছেন ১৫৮ জন এবং শূন্য রয়েছে ১৫৩টি পদ। অর্থাৎ অনুমোদিত পদের প্রায় অর্ধেকই দীর্ঘদিন ধরে খালি রয়েছে। ফলে সীমিত সংখ্যক চিকিৎসক দিয়েই দুর্গম ১০টি উপজেলার স্বাস্থ্যসেবা পরিচালনা করতে হচ্ছে। তথ্য অনুযায়ী, জেলা সিভিল সার্জন কার্যালয়ে চিকিৎসকের অনুমোদিত পাঁচটি পদের মধ্যে একটি শূন্য রয়েছে। রাঙামাটি জেনারেল হাসপাতালে অনুমোদিত ৬১টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ২৩ জন চিকিৎসক; শূন্য রয়েছে ৩৮টি পদ। সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুমোদিত ৯টি পদই পূরণ রয়েছে।

দুর্গম উপজেলা লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সে ২৮টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৯ জন চিকিৎসক; শূন্য ১৯টি। বাঘাইছড়িতে ২৯টি পদের মধ্যে কর্মরত ১৩ জন, শূন্য ১৬টি। বিলাইছড়িতে ২৮টির মধ্যে কর্মরত ১৪ জন, শূন্য ১৪টি। রাজস্থলীতে ২৮টির মধ্যে কর্মরত ১৭ জন, শূন্য ১১টি। নানিয়ারচরে ২৫টি পদের মধ্যে কর্মরত ১১ জন, শূন্য ১৪টি। জুরাছড়িতে পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক; ২৫টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ৭ জন চিকিৎসক, ফলে ১৮টি পদ খালি রয়েছে। বরকলে ২৬টি পদের মধ্যে কর্মরত ১০ জন, শূন্য ১৬টি। কাপ্তাইয়ে ১৭টির মধ্যে ১৫টি এবং কাউখালীতে ২৬টির মধ্যে ২২টি পদ পূরণ রয়েছে। বিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্র ও বক্ষব্যাধি হাসপাতালের অনুমোদিত দুটি করে চিকিৎসকের পদই বর্তমানে পূরণ রয়েছে।

শুধু চিকিৎসক নয়, বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট এবং চতুর্থ শ্রেণির কর্মচারীর সংকটও স্বাস্থ্যসেবায় প্রভাব ফেলছে। বিশেষ করে দুর্গম উপজেলাগুলোতে জনবল ধরে রাখা এখনও বড় চ্যালেঞ্জ। তবে এসব সীমাবদ্ধতার মধ্যেও চিকিৎসাসেবার মানোন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে রাঙামাটি জেনারেল হাসপাতালে। বর্তমান সরকারের সময়ে হাসপাতালটিতে নিয়মিত জটিল অস্ত্রোপচার পরিচালনার পাশাপাশি প্রথমবারের মতো চক্ষু অপারেশন চালু হয়েছে। অর্থোপেডিক বিভাগে কোমরের হাড় প্রতিস্থাপনের মতো জটিল অস্ত্রোপচারও শুরু হয়েছে।

হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের মে মাসে ৯৮টি মেজর জেনারেল সার্জারি, ৪৮টি মেজর অর্থোপেডিক সার্জারি, ৪১টি সিজারিয়ান সেকশন এবং ৮টি বড় গাইনিকোলজিক্যাল অপারেশন সম্পন্ন হয়েছে। সীমিত জনবল নিয়েও এমন সাফল্য জেলার স্বাস্থ্যসেবার সক্ষমতার ইতিবাচক দিক তুলে ধরছে। স্বাস্থ্য অধিদপ্তরের মূল্যায়নেও রাঙামাটি জেনারেল হাসপাতালের অগ্রগতি দৃশ্যমান হয়েছে। গত ডিসেম্বর মাসে সারা দেশের সরকারি হাসপাতালের কর্মসম্পাদন মূল্যায়নে হাসপাতালটি স্বাস্থ্যসেবার মানোন্নয়নের সূচকে ২৩তম স্থান অর্জন করে। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) জানান, রাঙামাটি জেনারেল হাসপাতাল মূলত ৫০ শয্যার হাসপাতাল ছিল। বর্তমানে এটি প্রশাসনিকভাবে ২৫০ শয্যায় উন্নীত হয়েছে। কিন্তু এখনও ১০০ শয্যার জনবল দিয়েই হাসপাতাল পরিচালনা করতে হচ্ছে। প্রতিদিন ইনডোরে ২০০ থেকে ২৫০ জন এবং আউটডোরে গড়ে ১ হাজার থেকে ১ হাজার ২০০ রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

তিনি জানান, বর্তমানে হাসপাতালে গাইনি, সার্জারি, প্যাথোলজি, চক্ষু, রেডিওলজি, শিশু, চর্মরোগ এবং নাক-কান-গলা বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক কর্মরত রয়েছেন। নিয়মিত আল্ট্রাসনোগ্রাম, ডিজিটাল এক্স-রে, ইসিজি, রক্ত পরীক্ষা, ট্রোপোনিন-আই, থাইরয়েড ফাংশন টেস্ট (টিএসএইচ, এফটি-৩ ও এফটি-৪)সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি জরায়ুমুখের ক্যানসার শনাক্তে প্যাপ স্মিয়ার পরীক্ষাও চালু রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা (সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম) ও পিএসএ অক্সিজেন প্ল্যান্ট রয়েছে। আধুনিক ইনসিনারেটরের মাধ্যমে সংক্রমণজনিত মেডিকেল বর্জ্য নিরাপদভাবে অপসারণ করা হচ্ছে।

সম্প্রতি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় চক্ষু অপারেশন কার্যক্রম চালু হওয়ায় জেলার দরিদ্র ও প্রান্তিক রোগীরা স্বল্প খরচে বিশেষায়িত চিকিৎসাসেবা পাচ্ছেন। এছাড়া গাইনি বিভাগে সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা সিজারিয়ান সেকশন, হিস্টেরেকটমি, সিস্ট অপারেশন এবং এক্টোপিক প্রেগন্যান্সির অস্ত্রোপচার করা হচ্ছে। সার্জারি বিভাগেও নিয়মিত জেনারেল ও অর্থোপেডিক অপারেশন পরিচালিত হচ্ছে। বর্তমানে হাসপাতালের নতুন ১১ তলা ভবনের মধ্যে ছয় তলার নির্মাণকাজ শেষ হয়েছে। ভবিষ্যতে সেখানে আইসিইউ, সিসিইউ এবং কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর পরিকল্পনা রয়েছে। তবে এসব ইউনিট চালুর জন্য প্রয়োজনীয় জনবল, বেড, আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম এখনো বরাদ্দ পাওয়া যায়নি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্ণাঙ্গ আইসিইউ, সিসিইউ ও ডায়ালাইসিস ইউনিট চালুর জন্য বিশেষজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স, ভেন্টিলেটর, আইসিইউ মনিটর, ডিফিব্রিলেটর, হাই-ফ্লো অক্সিজেন, সিপ্যাপ/বাইপ্যাপ মেশিন, সিরিঞ্জ পাম্প এবং আধুনিক আইসিইউ বেডসহ বিভিন্ন অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম প্রয়োজন। এসব জনবল ও সরঞ্জাম বরাদ্দের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে ইতোমধ্যে আবেদন করা হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, পার্বত্য জেলার ভৌগোলিক বাস্তবতায় শুধু অবকাঠামো নির্মাণ যথেষ্ট নয়; চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। বিশেষ করে দুর্গম এলাকায় কর্মরত চিকিৎসকদের জন্য প্রণোদনা, আবাসন সুবিধা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা গেলে জনবল সংকট অনেকটাই কমে আসতে পারে।

রাঙামাটির স্বাস্থ্যসেবা ব্যবস্থার বাস্তব চিত্র একদিকে যেমন সংকটের, অন্যদিকে তেমনি সম্ভাবনারও। সীমিত জনবল ও অপ্রতুল সরঞ্জাম নিয়েও যেভাবে প্রতিদিন হাজারো মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে, তা স্বাস্থ্যকর্মীদের নিষ্ঠা ও আন্তরিকতারই প্রতিফলন। এখন সময়োপযোগী জনবল নিয়োগ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং পরিকল্পিত বিনিয়োগ নিশ্চিত করা গেলে রাঙামাটি স্বাস্থ্য বিভাগ পার্বত্য অঞ্চলের প্রান্তিক মানুষের জন্য আরও কার্যকর ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবার কেন্দ্র হিসেবে গড়ে উঠবে; এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নেছারাবাদে খেয়া ঘাট ইজারার টাকা লুট

  স্বরূপকাঠি(পিরোজপুর)প্রতিনিধিঃ পিরোজপুরের স্বরূপকাঠিতে জিলবাড়ি কলারদোয়ানিয়া খেয়াঘাট ইজারার টাকা লুট করেছেন বলদিয়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান। খেয়া চালক কবির বলেন, গত বছর মিঠু ও আমি ষাট হাজার টাকা করে মোট এক লক্ষ বিশ হাজার টাকায় ঘাট ইজারা নিয়েছিলাম। এবছর চেয়ারম্যান এক লক্ষ করে মোট দুই লক্ষ টাকা চেয়েছে যা নিয়ে দর কষাকষি চলছে। বর্তমানে পরিষদের খাস আদায় চলছে। এ ঘটনায় ইউনিয়নের সচেতন জনগণ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এই চেয়ারম্যানের অনিয়ম ও দূর্নীতির লিখিত অভিযোগ দায়ের করেও কোন প্রতিকার পায়নি। এব্যাপারে অভিযুক্ত বলদিয়া ইউপির চেয়ারম্যান সাইদুর রহমান মুঠোফোনে বলেন, এই খেয়াঘাট কখনোই ডাক দেওয়া হয় না। খাস কালেকশন করা হয়। ওপেন ডাক দেওয়া যায় না। দুই পাড়ের অনেক মানুষের যাতায়াত এ ঘাট দিয়ে। ওপেনে ডাক দিলে অনেক লোকজন আসে অনেক টাকা

আরও পড়ুন
language Change