হাফিজ খান,
বরিশাল ব্যুরোঃ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়ন যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে দলের ভেতরে তীব্র আত্মকলহ দেখা দিয়েছে। এ নিয়ে পক্ষ-বিপক্ষের সৃষ্টি হওয়ায় পুরো ইউনিয়নজুড়ে বড় ধরণের সংঘাতের আশঙ্কা করছেন স্থানীয়রা। জানা গেছে, দুর্গাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী রিয়াজ আকন -এর জনপ্রিয়তায় ঈর্ষা ম্বিতহয়ে হয়ে তার বিরুদ্ধে একটি কুচক্রিমহল পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার শুরু করে। উদ্দেশ্য, তাকে বিতর্কিত করে কমিটি থেকে সরিয়ে দেওয়া।
এই অনলাইন কুৎসা রটনার জেরেই ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিভক্তি স্পষ্ট হয়ে ওঠে। দলের অধিকাংশ নেতাকর্মি-সমর্থকরা রিয়াজ আকনের পক্ষে অবস্থান নিলে, একটি গুপ্তপক্ষ বিরোধিতায় নামে। এর ফলেই ইউনিয়নে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় গত কয়েকদিনে যুবদল ছাড়াও বিএনপি ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মিদের উদ্যোগে দুর্গাপাশায় একাধিক সংবাদ সম্মেলন, মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। রিয়াজ আকনের পক্ষে মানববন্ধন, প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচিতে গোটা ইউনিয়নের জনপদ উত্তাল হয়ে উঠেছে। দলের অধিকাংশ নেতাকর্মি-সমর্থকরা রিয়াজ আকনের বিরুদ্ধে কুৎসা রটনার প্রতিবাদে ১ ও ২ জুলাই দুর্গাপাশা গোবিন্দপুর বাজার এলাকায় বিক্ষোভে ফেটে পড়ে। এই ক্ষোভ যেকোনো সময় রক্তক্ষয়ি সংঘর্ষের রূপ নিতে পারে।
দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলী খান বলেন- ইউনিয়ন কমিটি নিয়ে প্রকাশ্যে সংঘাত, কুৎসা ও বিক্ষোভের কারণে বিএনপির স্থানীয় ও জাতীয় পর্যায়ের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সাধারণ মানুষের কাছে দলের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ পাবে। দুর্গাপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি খলিল চৌকিদার বলেন-নিজেদের মধ্যে কলহের কারণে’ আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক কার্যক্রম সবকিছু স্থবির হয়ে পড়বে। প্রতিপক্ষ রাজনৈতিক দল এই সুযোগ কাজে লাগাবে। ফেসবুকের উত্তেজনা বাস্তবে রূপ নিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি, ভাঙচুর এমনকি রক্তক্ষয়ি সংঘাতের আশঙ্কা রয়েছে। এতে নিরীহ মানুষ, দোকানপাট ও সরকারি সম্পদের ক্ষতি হতে পারে
বিএনপি নেতা হযরত আলী হাওলাদার বলেন- এভাবে ল্যাংমারা রাজনীতি চলতে থাকলে একই ইউনিয়নের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। চাচা-ভাতিজা, প্রতিবেশীর মধ্যে দূরত্ব তৈরি হবে। যা দীর্ঘমেয়াদে গ্রামের সামাজিক বন্ধন নষ্ট করবে। ফেইসবুক এবং অন্যান্য অনলাইন প্লাটফর্মে কুৎসা রটনা সাইবার নিরাপত্তা আইনের লঙ্ঘন। এ নিয়ে পাল্টাপাল্টি মামলা হলে উভয় পক্ষই আইনি ঝামেলায় পড়বে যুবদল ছাড়াও দুর্গাপাশা বিএনপি ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মিরা অবিলম্বে উপজেলা, জেলা ও কেন্দ্রীয় বিএনপির হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলছেন, দ্রুত নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দোষীদের চিহ্নিত না করলে দুর্গাপাশায় বড় ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তারা প্রশ্ন ছুড়ে বলেন- রাজনীতি হবে আদর্শের, ঐক্যের। কিন্তু ফেসবুকের কুৎসা আর পক্ষ-বিপক্ষের কারণে যদি একটি ইউনিয়ন রক্তাক্ত হয়, তার দায় কে নেবে?
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত