গত ৬ আগষ্ট ২০২৩ ইং তারিখে দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকায় “ গণপূর্তে ৪ প্রকৌশলীর বেপরোয়া দুর্নীতি“ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে উক্ত সংবাদের প্রতিবাদ জানিয়েছে গণপূর্ত অধিদপ্তরের গণসংযোগ বিভাগ।
প্রতিবাদপত্রে প্রকাশিত সংবাদের অভিযোগগুলো অসত্য,ভিত্তিহীন,মনগড়া ও সরকারী একটি সংস্থার ভাবমূর্তিক্ষুন্নমূলক বলে দাবী করা হয়েছে।
অভিযুক্ত ৪ প্রকৌশলী অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করছেন এবং তাদের বিরুদ্ধে মন্ত্রণালয়ে বা প্রধান প্রকৌশলীর দপ্তরে এ ধরনের কোন অভিযোগ জমা পড়েনি।
কোন একটি কুচক্রি মহল ব্যাক্তিগত সুবিধা হাসিল করতে না পেরে এমন অন্তসারশুন্য অপপ্রচার চালচ্ছেন এমনটিই মনে করা হচ্ছে।
এ ধরনের সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সকল গণমাধ্যমকে অনুরোধ জানানো হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত