মনিরুল ইসলাম ডাবলু, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় ২০২৫-২৬ অর্থবছরে গ্রীষ্মকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
রবিবার (৫ জুলাই ) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এই বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সবুজ আলীর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল এমরান খাঁনের সভাপত্তিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাবিবুল ইসলাম খান উপ-পরিচালক কৃষি, ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত থেকে কৃষকদের হাতে এই প্রণোদনা সামগ্রী তুলে দেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রীষ্মকালীন শাকসবজির আবাদ ও উৎপাদন বাড়িয়ে দেশের পুষ্টির চাহিদা মেটানো এবং কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্যেই সরকারের এই উদ্যোগ। উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত কৃষকদের মাঝে উন্নত জাতের শাকসবজি বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত