মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধিঃ
রাঙ্গামাটির লংগদু উপজেলায় মাহিন্দ্র ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আসলাস নামে (২) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বঅটোরিকশার চালকসহ আরও সাতজন আহত হয়েছেন। সোমবার (সকাল ৭টার) দিকে উপজেলার ইসলামবাদ এলাকার নাজিম টিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাইট্টাপাড়া থেকে দীঘিনালাগামী একটি মাহিন্দ্র এবং সোনাই পাঁচ নম্বর এলাকা থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা চালকসহ আটজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লংগদুর রাবেতা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত দুই বছর বয়সী শিশু আসলাম রাঙামাটি সদর হাসপাতালে মারা যায়। আহত অন্যরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি দ্রুতগতিতে এসে একটি বাঁক নিয়ন্ত্রণ করতে না পেরে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর আরোহীরা গুরুতর আহত হন। তবে মাহিন্দ্রে থাকা যাত্রীরা অক্ষত ছিলেন।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় জড়িত দুটি যানবাহন জব্দের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে দুর্ঘটনার পর স্থানীয় সচেতন মহল সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, লংগদু উপজেলার মানুষের চলাচলের প্রধান বাহন মাহিন্দ্র, অটোরিকশা ও মোটরসাইকেলের চালকদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ চালকের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। প্রশাসনের নিয়মিত নজরদারির অভাবও রয়েছে বলে তারা দাবি করেন। সচেতন মহলের দাবি, দক্ষ ও লাইসেন্সধারী চালকদের মাধ্যমে এসব যানবাহন পরিচালনা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর উদ্যোগ নেওয়া জরুরি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত