মোঃ মাসুম বিল্লাহ খুলনা প্রতিনিধিঃ
খুলনার বটিয়াঘাটায় যথাযথ মর্যাদায় এবং উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), বটিয়াঘাটার যৌথ উদ্যোগে এক আলোচনা সভা, ঋণ এবং গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আলহাজ্ব আমির এজাজ খান, সংসদ সদস্য খুলনা ১ আসন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে এবং পল্লী অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বিআরডিবি অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। বর্তমান সরকারের দূরদর্শী পদক্ষেপে পল্লী উন্নয়ন আজ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আত্মকর্মসংস্থান সৃষ্টি ও বৃক্ষরোপণ অভিযানের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করার ওপরও বক্তারা বিশেষ গুরুত্ব আরোপ করেন। আলোচনা সভা শেষে উপস্থিত সুফলভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বিআরডিবির পক্ষ থেকে সহজ শর্তে ঋণ এবং পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির সদস্য, গণমাধ্যমকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত